তুমি আসবে বলে

 

তুমি আসবে বলে প্রদীপ টা আজ
নিমু নিমু করে জ্বলছে,
তুমি আসবে বলে ফেরারী মন
প্রাণ ভরে আজ হাসছে।

তুমি আসবে বলে গল্প লিখেছি
স্বপ্ন রাঙ্গা আঁখি
তুমি আসবে বলে পথের প্রাণে
চেয়ে থাকি দীবা রাত্রি।

কখনো ভাবি’নি হবে এমন
তুমি হবে বিদেশিনী
ফুল গুলি আজ সুখিয়ে গেছে
তুমি আসনি-তুমি আসনি বলে।

তুমি আসবে কি না আসবে তুমি
জানিয়ে দিয় আমায়,
তুমি আসবে বলে আজও আমি পথ-
চেয়ে আছি তোমার অপেক্ষায়।

মোট পড়েছেনঃ ১,১৬৩জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. তুমি আসবে বলে প্রদীপ টা আজ
    নিমু নিমু করে জ্বলছে,
    তুমি আসবে বলে ফেরারী মন
    প্রাণ ভরে আজ হাসছে।
    চমৎকার লিখলেন দাদা।

  2. অপেক্ষা করেন, অপেক্ষার ফল মিঠা হয় দাদা। ছবিতে একটি নাম দেখতে পাচ্ছি। এরকম ছবি ব্লগে ব্যবহার না করাই উত্তম দাদা।

    ভালো থাকবেন।

  3. কখনো ভাবি’নি হবে এমন
    তুমি হবে বিদেশিনী
    ফুল গুলি আজ সুখিয়ে গেছে
    তুমি আসনি-তুমি আসনি বলে।

    আহা রে! দারুণ লিখেছেন

    1. ধন্যবাদ শ্রদ্ধে দাদা কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন,
      মন্তব্যে মুগ্ধতা,
      দাদা সময় নষ্ট কারা অনেক আগেই ভুলে গেছি।

মন্তব্য করুন