আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!
যার কাছে দেশের মাটি দেশের মানুষ ছিল-
দুই নয়নের মণি,
স্বপ্ন ছিল শুধুমাত্র একটাই বিশ্বের চোখে-
দেশ হবে সোনার খনি।
তাকেই খুঁজি যার সারা বুক ভরা ছিল স্বপ্ন-
মায়াময় চোখে দেশের নগণ্য কিছুও
ছিল মহা মূল্যবান,
নিজের জীবনটাই ছিল তার কাছে তুচ্ছ-
তাই কাছের প্রিয় মানুষেরাই
নিতে পারলো প্রাণ।
তাকেই খুঁজি যার অন্তর জুড়ে দৃঢ় বিশ্বাস-
অবলীলায় মুখ থেকে বেরিয়ে আসে
“বাংলার মানুষকে দাবায়ে রাখতে পারবানা”
ঠিকই পারেনি আর কখনো পারবেও না।
যার বাণী সারা বাংলার দিকে দিকে ছড়ানো-
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!
মোট পড়েছেনঃ ৮৪৫জন
আজ পড়েছেনঃ ০জন
সৃষ্টিশীল লেখনী ।
ধন্যবাদ
সুন্দর।
অনেক ধন্যবাদ
চমৎকার। আপনার জাতির পিতা কে নিয়ে সিরিজ লেখাটা দারুন লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত
ধন্যবাদ
আদর্শ খুঁজতে হবে কবি দা অনেক শ্রদ্ধা জানাই
ধন্যবাদ
আপনি নতুন পোস্ট দিতে পারবেন এই পোস্ট প্রকাশিত হবার ২৪ ঘন্টা পরে। এই নিয়ে তিনবার আপনাকে সময়ের বিষয়ে মন্তব্যে জানানো হলো। আজ বিকেল ৫:০১ মিনিটের পর নতুন লেখা দিতে পারবেন আপনি। নীতিমালা মেনে চলুন।
শুভ ব্লগিং।
যতদিন রবে এই দেশ
ততদিন খুঁজবে জাতি
মুছতে পারবে না কেউ
বঙ্গবন্ধু কৃর্তির স্মৃতি।
সিরিজ কবিতা জাতির জনক কে নিয়ে লিখা ভালো লাগলো