তবু্ও খুঁজে মন!

 

কি খুঁজি কেন খুঁজি কাকে খুঁজি!

জানি না! মনও জানেনা!

আস্থা ভরসা স্বস্তি শান্তি প্রশান্তি

প্রেম কেউ দিতে চায় না।

তবুও খুঁজে মন!

প্রেম ভালবাসা মায়া মমতা প্রতিক্ষণ।

কেউ এসে বলে না এসো মিলেমিশে বৃষ্টি দেখি।

শুনি বৃষ্টির রিমঝিম মধুর কলতান।

কেউ আসেনা দু’দণ্ড সময় নিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে

গল্পের রাজ্যে হারিয়ে যেতে!

প্রেমের প্রজাপতি হয়ে আকাশে উড়তে।

ভালবাসার প্রদীপ অন্ধকার কুটিরে জ্বালাতে!

সবাই ব্যস্ত নিজেকে নিয়ে নিজের স্বার্থ নিয়ে।

যদি কেউ থাকো এসো দাও এক মুঠো ভালবাসা।

হোক না তা স্বার্থের বা অর্থের বিনিময়ে।

তবুও ভালাবাসায় খুঁজে পাবে অশান্ত মন।

শান্তি স্বস্তি আস্থা আর ভরসা হোক না তা কিছুক্ষণ।

 

মোট পড়েছেনঃ ১,১১১জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. হুম!

    হোক না তা স্বার্থের বা অর্থের বিনিময়ে।
    তবুও ভালাবাসায় খুঁজে পাবে অশান্ত মন
    শান্তি স্বস্তি আস্থা আর ভরসা হোক না তা কিছুক্ষণ।

    চাই আর চাই শান্তি স্বস্তি আর ভরসা সুন্দর ভাইসাব।

    1. হ্যাঁ ভাইয়া খুব চমৎকার বলেছেন পেয়েছি বা পাইনি আড়াল করে খোঁজাখুঁজির মধ্যেই থাকতে হবে। শুভ কামনা রইলো ভাইয়া।

  2. চাওয়া পাওয়ার মাঝেই জীবন নদী বহমান।যা চাই,তা পাইনা,আর যা পাই তা চাইনা।তবুও মন পাখিটা খুঁজতেই থাকে,তার নেই কোনো অবসান।
    এই না পাওয়ার ভেলায় ভাসতে ভাসতে আমরা কিন্তু কিছুটা হলেও সোনালী রোদ্দুর এর নিশানা পেয়েছি।যেখানে মুঠোয় মুঠোয় বর্ন ও শব্দমালায় প্রস্ফুটিত শিল্পেরা খেলা করে আনমনে।
    আসুন/ চলুন একসাথে সবাই মিলে সোনেলার উঠোনে মুঠোয় মুঠোয় সোনেলা রোদ্দুরে ভালোবাসা কুড়িয়ে নেই।
    আন্তরিক ধন্যবাদ সহ সালাম, শুভ কামনা সব সময়।

    1. হ্যাঁ আপা আপনার সঙ্গে একমত — “আসুন/ চলুন একসাথে সবাই মিলে সোনেলার উঠোনে মুঠোয় মুঠোয় সোনেলা রোদ্দুরে ভালোবাসা কুড়িয়ে নেই”।ধন্যবাদ।

মন্তব্য করুন