ট্রিবিউট টু হুমায়ুন আহমেদ স্যার (অশ্রুত)

ছোট্ট বেলায় বই মেলা তে গিয়ে
কিনেছিলাম একটি নীল বই
পড়তে গেলে হঠাৎ পরে মনে
আমি জেনো হারিয়েছি বনে

হঠাৎ করে স্বপ্ন ভাঙ্গে হাওয়ায়
চোখ মেলে আর পাইনা খুজে তোমায়
ও কারিগর তুমি আমার এসো ফিরে
ও কারিগর তুমি দেখো আবার এসে
হিমু , হলুদ জামায় একলা বসে
মিছির আলি কাদছে দেখো এক কোনেতে

বৃষ্টি ভেজা শ্রাবন দিনে
কদমফুল একেলায়
আকাশ ভরা জোছনা রাতে
চাঁদ মামাটিও একলায়
তুমি কোথায় তুমি কোথায় ? ?
স্বপ্নে হারানো গল্প গুলো কোথায়?

হঠাৎ করে স্বপ্ন ভাঙ্গে হাওয়ায়
চোখ মেলে আর পাইনা খুজে তোমায়
ও কারিগর তুমি আমার এসো ফিরে
ও কারিগর তুমি দেখো আবার এসে
হিমু , হলুদ জামায় একলা বসে
মিছির আলি কাদছে দেখো এক কোনেতে

হুমায়ুন আহমেদ এর মৃত্যু বার্ষিকী তে মনটা খুব ই আবেগে আপ্লুত । স্যার যেখানেই থাকুন , অনেক ভালো থাকুন।

আমাদের দোয়া , ভালবাসা, শ্রদ্ধা সবসময় থাকবে আপনার প্রতি ।

মোট পড়েছেনঃ ৯৩৮জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. আমি তাঁর ভক্ত নয় , কিন্তু তাঁর কিছু কিছু লেখা পড়ার সৌভাগ্য আমার হয়েছে ।
    লাইনে দাঁড়িয়ে ‘বাদশাহ নামদার’ বইটি কিনেছিলাম । আমি শুধু একটি কথাই বলব আসলে
    তিঁনি ছিলেন বিরল এক প্রতিভা । একজন মানুষের পক্ষে এত এত বিষয় নিয়ে কাজ করে উৎরে যাওয়া
    সহজ নয় মোটেই ।
    আমি তাঁর বিদেহী আত্মার একান্ত শান্তি কামনা করি কায় মন বাক্যে ।

  2. হঠাৎ করে স্বপ্ন ভাঙ্গে হাওয়ায়
    চোখ মেলে আর পাইনা খুজে তোমায়
    ও কারিগর তুমি আমার এসো ফিরে
    ও কারিগর তুমি দেখো আবার এসে
    হিমু , হলুদ জামায় একলা বসে
    মিছির আলি কাদছে দেখো এক কোনেতে —- ভালো লিখেছেন , আবেগ পূর্ণ ।

    বাঙ্গালীদের গল্প এবং উপন্যাস পড়ার অভ্যাসটি ফিরিয়ে এনেছেন হুমায়ুন আহমেদ , মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা -{@ (3

মন্তব্য করুন