জীবন মৃত্যুর অদলবদল

 

বড় বেশি অহংকারী অবিশ্বাসী

সখ্য-সুতোর বিন্যাসে, সর্বগ্রাসী মৃত্যু-দূত;

আগাছা নিড়ানো জননী জমিতে

অজস্র শ্বেত-কাফনের সারি।

সভ্যতার দ্যুতিতে রাহু-গ্রাস, চক্ষুষ্মানের অন্ধ-অন্ধ খেলা,

মানুষেরা আজ যাযাবর, ছুটছে, পালাবে বলে

দিক হতে দিগন্তের অজানায়;

 

সেখানে-ও নিস্তার নেই

জল-সমুদ্র, ডাঙ্গায় বা পাহাড় অরণ্যে

ছিন্নমূল বা বেঢপ-বীর্যের আগুন-ধনী,

আলগোছে ছুঁয়ে ছুঁয়ে জাপটে ধরছে হামেশা

ত্রাহি চিৎকার মাড়িয়ে।

 

ন্যাড়া-মাথায় ভাবি, জ্বলা-রৌদ্রে দাঁড়িয়ে

আর(মৃত্যু )কী না হলেই নয়!

চাই সামান্যটুকু ঝিনুকোজ্জ্বল বসন্ত, ভেতরে-বাইরে।

 

নিস্তার চাই মৃত্যু-কোলাহলের,

নিস্তার চাই এই অদল বদলের।

 

ছবি………নেট থেকে।

মোট পড়েছেনঃ ৬৬৭জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. মানুষেরা আজ যাযাবর, ছুটছে, পালাবে বলে
    দিক হতে দিগন্তের অজানায়

    ……….আর সেই ছুটে চলা সম্ভবত সবার নিজ গৃহের দিকেই এখন।

  2. সবাই নিস্তার চাই এই মৃত্যু পুরী, মহামারী থেকে। সবখানে এই করাল গ্রাস আর ভালো লাগছে না। ভালো থাকুন সুস্থ থাকুন। কিটো ডায়েটে থাকুন। শুভ কামনা রইলো

  3. “নিস্তার চাই মৃত্যু-কোলাহলের,
    নিস্তার চাই এই অদল বদলের।“
    ভালই বলেছেন ভাইজান।
    এই মৃত্যু কোলাহল থেকে মুক্তি চাই।
    ভাল থাকবেন। শুভ কামনা।

  4. বিধাতা করুণা করলে তবেই নিস্তার মিলে
    এই মৃত্যুর হাত থেকে। আমরা কেবল দুহাত তুলে
    তাঁরই দরবারে নিস্তার চাইতে পারি

    দারুণ লিখেছেন ভাইয়া
    ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  5. সেখানে-ও নিস্তার নেই
    জল-সমুদ্র, ডাঙ্গায় বা পাহাড় অরণ্যে
    ছিন্নমূল বা বেঢপ-বীর্যের আগুন-ধনী,
    চআলগোছে ছুঁয়ে ছুঁয়ে জাপটে ধরছে হামেশা
    ত্রাহি চিৎকার মাড়িয়ে।

    আমিও ত্রাহি ত্রাহি চিক্কুর পাড়িয়া কইলাম, ওহে কুবিরাজ আর কত, মাথা আমার এতো ঘুরান্টি দেওয়া কি ঠিক। 😆

মন্তব্য করুন