আজ আসি কয়ে’ অতি দ্রুত লয়ে
অচেনার গাঁয়ে যেন ছুটে চলে বয়ে।
অবারিত মাঠ, ধান তোষা পাট,
নিমতলী হাট, তিস্তার ঘাট,
আলু থালু মেঘ, বাতাসের বেগ,
চঞ্চলা প্রান, ভাটিয়ালী গান,
নীড়ে ফেরা পাখি, অপলক আখি,
শত বলা কথা, বাকী নীরবতা ,
মহিয়সী মুখ, শত ভাঙা বুক ,
আঁধার এবং আলো, মন্দ ও ভালো
সব পিছে ঠেলে দেখ তিলে তিলে
জীবনের নদী চলে নিরবধি।
মোট পড়েছেনঃ ১,২৩৪জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর।
ধন্যবাদ
“অবারিত মাঠ, ধান তোষা পাট,
নিমতলী হাট, তিস্তার ঘাট,
জীবনের নদী চলে নিরবধি।”
সত্যিই তো জীবন চলমান।
আপনার কবিতার প্রথম সোপান।
ভাল লাগলো। শুভ কামনা।
ধন্যবাদ ও শুভকামনা দাদা।
সবকিছু পিছনে ফেলে হারিয়ে যেতে হয় অচেনা গাঁয়ে। এটাই মনুষ্য জীবন। খুব ভালো লিখেছেন। শুভ কামনা রইলো
এমন প্রেরণা পেলে ভাল লেখার চেষ্টা করব।
জীবনের সুন্দর সব অনুভুতিকে পিছে ফেলে নদী থাকে বহমান।
একই লাইনের মধ্যে ছন্দের মিল! নতুন লাগলো আমার কাছে।
অনেক ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
প্রেরণা দেবার জন্য অফুরান ভালবাসা ও শুভকামনা ভাই।
মন ছুঁয়ে গেল লেখা। ভালোবাসা ও শুভ কামনা।
দোয়াপ্রার্থী ভাই।
সত্যিই ভাই জীবনের নদী চলে নিরবধি। খুব ভাল লাগলো কবিতাটি। ভালো থাকবেন কবি।
অন্তহীন ভালবাসা ও শুভকামনা রইল ভাই।
অপূর্ব শব্দ চয়ন করেছেন কবিতায়।জীবনের নদী সতত বহমান।খুব ভালো লাগল পড়ে।
ধৈর্য্যসহকারে পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ দাদা।
অসাধারণ দাদা।
ভালো লাগলো।
শুভকামনা দাদা।
“একবার যেতে দেনা, আমার ছোট্ট সোনার গাঁ!”
ভালো লাগলো কবিতা
পড়ার জন্য ধন্যবাদ আপু।
জীবনের নদী চলে নিরবধি।
শুভ হউক পথচলা।
ধন্যবাদ
সময়-নদী শুধুই বয়ে চলে যায়
অপেক্ষারা একাকী থেকেই যায়!
কবি, ইট্টু দেরি করে ফেললাম, অনিচ্ছায়।
দেরীতে সমস্যা নেই। তবে যে দুই একজনের জন্য অপেক্ষায় থাকি, আপনি তাদের অন্যতম।
একটু ব্যাক্তিগত ব্যস্ততা ছিল,
কবির লেখা পড়ার অপেক্ষা আমার ও থাকে।
জীবন জীবনের গতিতেই চলছে। উত্থান পতন এতো এরই অংশ
একদম ঠিক তাই। ধন্যবাদ ভাই।
জীবন নদীর গতি এমন ভাবেই বহমান, বাধা পেয়ে সাময়িক থমকে গেলেও থেমে থাকে না।
হ্যাঁ ভাই। তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।
হুমম, শুভ রাত্রী
জীবন নদী এমনি করেই বয়ে যায়/যাচ্ছে নিরবধি
চমৎকার লিখেছেন ভাইয়া।অল্প কথায় অসাধারণ প্রকাশ
জীবন তো সব কিছু পিছনে ফেলে এমনি করেই বয়ে চলে নিরবধি।কত সুন্দর করে লিখেন হালিম ভাই।অনেক শুভ কামনা।