আড়াল

বুকটা ফাটে। তোমার সঙ্গহীন ছোবলে।
ব্যথা হচ্ছে শিরোনামহীন জরিপে
তবুও অদ্ভুত একটি নকশা আঁকো
বলো- তাড়িত ব্যথায় যৌবনের বায়ুচাপ।
.
মস্তিষ্কে সাঁটানো নিয়ম। দিনদুপুরে কেউ।
বয়ঃসন্ধিকালে- প্রেমিক না,বিপ্লবীও হয়।
.
পরিনত বয়সে দেখা, এসো-
রাষ্ট্রের চোরাপথে আঙুল ঢোকানো হয়
ব্যথায় পঠিত- তৈলাক্ত জিভের মহাপুঁথি।
মোট পড়েছেনঃ ৭২৬জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. “বুকটা ফাটে। তোমার সঙ্গহীন ছোবলে।
    ব্যথা হচ্ছে শিরোনামহীন জরিপে “
    আড়ালে আবডালে বন্ধু আমার বিরহে যতনে
    কেটে যায় সময় কেমনে গহীনে।
    ভাল থাকবেন শুভ কামনা।

মন্তব্য করুন