চাঁদের বুড়ি

 

চার বেহারার চাঁদের পালকিতে- ঘোমটা টেনে জ্যোৎস্নার সিঁড়ি বেয়ে তুমি এসো,
তোমায় নিয়ে হাজার স্বপ্নের কথামালা সাজিয়ে রেখেছি বরণ ডালায়।
চড়কা কেটে কেটে মেঘের তুলোয় বুনছো কত শত শ্বেত-বসন;
পয়স্বিনী চন্দ্রিকায় বাসর রচিছো তার-ই আঁচল-বিছানায়।
তোমায় নিয়ে সহস্র কাব্য, গল্প , উপন্যাস রচিত;
তবুও অধরা,অদৃশ্য বলয়ে ঘূর্ণায়মান ধরণীর জন্মলগ্ন থেকে।
কুয়াশামাখা চন্দ্রের শিশিরে অবগাহন করো-গঙ্গাজলের পবিত্রতা কাম্পিল্যে।

ছবি-গুগল

রচনাকাল-১৩ই জানুয়ারী

মোট পড়েছেনঃ ৯০৭জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. কল্পনায় করি অন্তরে চাষ
    জানি না কোথায় নিভৃতে গড়া
    চাঁদের বুড়ির বাস।

    সুন্দর শব্দ ও উপমার খেলা প্রিয় কবি।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল নিরন্তর।

    1. প্রিয় কবি অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। অভিনন্দন রইলো প্রথম মন্তব্য এর জন্য 💐💐। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর

  2. কুয়াশামাখা চন্দ্রের শিশিরে অবগাহন করো-গঙ্গাজলের পবিত্রতা কাম্পিল্যে।
    বাহ্!
    অনন্য ও অনবদ্য কবিতায় প্রকাশ, দিদি।

    1. ঠিক তাই। চাঁদ না হলে এতো এতো কাব্য, গল্প, প্রেম হতোইনা মনে হয়। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

মন্তব্য করুন