ঘুমের মরণ

ঘুম (তুমি) ঘুমাও
(আমি) জেগে আছি, জেগে থেকে;
নিস্তব্ধ-নীরবের সরবে,
ঘুম আমাকে খেলায় রাখে, খেলে-ও
আমিও ঘুমকে;

ঘুম হাল্কা হয়ে থাকে, উড়ে উড়ে বেড়ায়
উবে যায় না;

এই যে নিরন্তর খেলা-খেলা-খেলা,
খেলা-খেলি খেলা-খেলি, না খেলেও
খেলা ও খেলি,
কলের পুতুলের নিকুচি করি;
সুখ-স্বপ্ন স্বপ্নের সুখ! কড়ায় গণ্ডায় বুঝে নেব
এপারে ও ওপারে;

ঘুম (তুমি) এবার মরণ-ঘুম ঘুমাও
(আমি) জেগে-আছি, জেগেই থাকি।

মোট পড়েছেনঃ ৭৫৩জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ঘুম তুমি ঘুমিয়ে পড়েছো?
    জেগে ওঠো প্লিজ!
    কতো আধফোটা গল্প থেকে গেছে,
    প্রতিদিনকার ব্যস্ত ভোর লাভের খাতায় শূন্য রাখেনা ঠিকই।
    ঘুম শোনো,
    গল্প শেষ হয়ে গেলে তারপর নয় একসাথে ঘুমোবো
    একটু জেগে থাকি,
    চলোনা!
    ঘুম প্লিজ ঘুমিয়ে পড়োনা,
    না-বলা কথাগুলো শোনাতে চাই যে তোমায়।—-গতবছর দেশে গেলাম। একেকটা ব্যস্ত দিন কেটে যাচ্ছিলো দ্রুত গতিতে। মনে হতো রাত কেন আসে? তখনই শুয়ে শুয়ে লিখেছিলাম। তা-ও আমার শমশেরনগরে বসে। জানেন এক যুগ পর শমশেরনগরে বসে লিখেছিলাম?

    কুবিরাজ ভাই আবেগাপ্লুত হয়ে গেলাম আপনার কবিতা পড়ে।

    1. এই-রে আবার বিপদে ফেললেন!!
      আবেগাপ্লুত হয়ে কী না কী কইয়া ফেলাই! ভয়ে আছি।

      শমশের নগরের কথা মনে না করালেই পারতেন, নিয়ে যাওয়ার কথা ছিল,
      নেননি আবার দারুন একটি কবিতা ফেঁদে বসে আছেন, এটি কিন্তু ঠিক না,
      এমুন ভুল যেব আর না হয়!!!
      আরও কিছু লিখুন এমন করে!

  2. আসলেও তো ঠিক! ঘুমতো আমাকে নিয়ে প্রতিনিয়তই খেলছে! আপনার লেখা কবিতা পড়ে এখন বুঝতে পারলাম। কিন্তু ঘুমের সাথে তো পেরে ওঠতে পারবো না শ্রদ্ধেয় দাদা। এখন উপায়?

  3. রাজ্যের ঘুমহীন হাহাকারের হাহা নিয়ে
    আমি নিশ্চিন্তে ঘুমোই, মরণের ঘুম
    আবার জেগেও উঠি,
    ওদিকে তারা তখন শেষ ভোরে আক্ষেপের স্ট্যাটাস প্রসব করে
    আধমৃতের মতো, আক্ষেপ নিয়ে জেগে ওঠে
    আজকাল সুখীদের ঘুম হয়না
    সুখের প্রতিটি জেগে থাকা মুহূর্ত যখন হৃৎপিন্ডের গবেষণাগার…

    1. আহা এভাবে থেমে গেলে তো হবে না,
      তিনটি বিষয়ের সব কটি বা যে কোন একটি নিয়ে আগে বাড়ুন ভাইয়া!!
      আর যদি অনুমতি দেন তা হলে আপনার হয়ে একটু চেষ্টা-চরিত্রি করে দেখতে পারি!

      নিশ্চিন্তের ঘুমে মরণ হয় না
      বরং হাহাকার চিরে চ্যাপ্টা হয়…………

      ভোরের আক্ষেপ…………(এটি বাদ)

      সুখীদের ঘুম এখন সুখের হাতে বন্দি
      সুখেরা এখানে বন্দিত্ব বন্দিত্ব খেলে
      এও এক নির্ঘুমের মরণ খেলা……………

  4. উড়ু উড়ু ঘুম ঘুমহীন রাত
    জেগে জেগে পাহারা
    নিজের অজান্তেই নিজে নিজে জেগে উঠি আবার ঘুমায় কিন্তু ঘুম নাই আখিতে, কে কাকে খোজে ঘুমকে আমি না ঘুম আমাকে জানিনা — শুধু জানি সময় চলে যায় ।

  5. ঘুমকে ঘুমিয়ে রেখে চোখের পাতা ভারি করি
    চোখের পাতায় পাথর বসে
    নিশ্চুপ রাত কাটে
    ডেকে উঠি ডেকে যাই
    নিশ্চুপ রাতের দক্ষিণা বারান্দা আমার ঠায় দাঁড়িয়ে থাকে,
    রাতজাগা এক জোড়া পাখিও জাগে, স্বাক্ষী হয় এক একটি নিশ্চুপ ডাকের
    ভোরের আলো ফোটে, শিউলি ঝরে
    ঘুমহীন রাতজাগা এ চোখও ভোরের আলো ফোটার সাথে সাথে ঘুমে জড়ায়
    ভারি এ চোখের পাতা তখন জেগে থাকে দিনের কর্তব্যের তাড়ায়
    মরন সে ঘুমের অপেক্ষায়।

মন্তব্য করুন