
জনতন্ত্র গণতন্ত্র
রাজতন্ত্র প্রজাতন্ত্র,
সকল তন্ত্র এক মন্ত্র
গদি দখলের মূলমন্ত্র।
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।
অযথা ডাকে হরতাল
অবরোধ আর হরেকতাল,
গাড়ি ভাঙ্গার করে চাল
বোমা মারার মহাচাল।
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।
মুখে শুধু গণতন্ত্র
ভোটের আগে জাদুমন্ত্র,
ভোট নিয়ে ষড়যন্ত্র
ভোটে জিতার মহামন্ত্র।
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।
ভোটের আগে দ্বারে দ্বারে
জিত গেলে লাথি মারে,
জেল খাটায় যারে তারে
গুপ্তহত্যা শুরু করে।
তাদের মুখেই গনতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।
গরিব দুখিদের ভোট নিয়ে
জোরপূর্বক ক্ষমতায় গিয়ে,
সুশাসনের মন্ত্র দিয়ে
সন্ত্রাসীদের রাখে জিইয়ে।
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।
ভূমি করে জবরদখল
টেন্ডারবাজি বাড়ি দখল,
পরের জমি ভোগদখল
দেখায় কত বাহুবল।
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।
গরিবের রিলিফ মেরে খায়
সুইস ব্যাঙ্কে টাকা জমায়,
বিদেশেতে বাড়ি বানায়
নিজের স্বার্থ আনায় আনায়।
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।
রাজতন্ত্র আর সমাজতন্ত্র
দুর্নীতি করার ষড়যন্ত্র,
মনের ভেতর কুমন্ত্র
রাজনীতির মূলমন্ত্র।
তাদের মুখেই গণতন্ত্র
গণতন্ত্র জনতন্ত্র।
নিতাই বাবু
২০/০৭/২০১৮ইং
ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ।
এসব রাজনীতিবিদদের একটাই মন্ত্র গদি দখল।
কথায় আছে না “যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ।”
ভালো লিখেছেন নিতাই দাদা।
সুন্দর মন্তব্যে অনুপ্রেরণা দান করার জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আশা করি ভালো থাকবেন।
রাজনিতিদের বাস্তব চরিত্র তুলে ধরেছন।
ধন্যবাদ। লেখা ঞ্চাই।
সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় মজিবর দাদা। আশা করি ভালো থাকবেন।
পাশে আছি পাশে চাই
বেশি বেশি লেখা পাই
এই আশা মনে পুশাই।
সব তন্ত্রের এক উদ্দেশ্য গদি দখল।
ভাল লেগেছে দাদা।
সুন্দর ও সাবলীল মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন সবসময়।
দারুন লিখলেন দাদা। সত্যিই তো এটাই বাস্তব। গদি দখলই সব। সেজন্য তারা সবকিছুকরতে পারে সৎনীতি ছাড়া।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আশা করি ভালো থাকবেন।
সত্যিকার সব বাস্তবতা আপনার লেখায় ফুটে উঠেছে দাদা। সবাই আসলে গদিটাই চায়।
রাজনীতির এসব কিচ্ছা কাহিনী নিজ চোখে দেখা আর নিজের কানে শোনা। তাই লিখলাম শ্রদ্ধেয় দাদা। আপনার কাছে ভালো লেগেছে শুনে নিজের কাছেও ভালো লাগছে। আশা করি ভালো থাকবেন।
দেরিতে কবিতা পড়ার জন্য দুঃখিত,
যদিও রাজনীতির মানুষ না, তবে সত্যটি দারুণ ভাবেই তুলে এনেছেন।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন।