গোপনে অনুবাদ…

.

যদি কেউ জেনে যেত, বুঝে নিতো,
আমার হৃদয়-গহীনে,
কোন খেলা চলে
অগোচরে…..
প্রকাশিত হতো কোনো পথে…!

তাহলে হয়তো তারা ঠেলে দিতো
সুতীক্ষ্ণ ধারালো ফলার
নীচে মোরে ঠিক…
শেষ-শ্বাসে,
মস্তক-ছেদ ধর হতে…

তবুও গোপনে বুনি জাল
লাল-নীল স্বপ্ন সূতায় ;
আর প্রস্তুত
নীরবে,
জীবনের সব মেনে নিতে….

.
.
.

০০.৫০
০২.১২.১০

_____________________________________
“And if my thought-dreams Could be seen
They’d probably put my in a guillotine
But its alright, Ma ,It’s life and life only…”
_____________________________________ সংগৃহীত

 

মোট পড়েছেনঃ ২,৫৮৪জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

    1. অনেক ধন্যবাদ শিশির কণা আপু… আগের পোস্টে আপনার মন্তব্য ৬ষ্ঠ ছিল : আর এই লেখায় প্রথম, এ জন্য খুশী হয়ে আমি আপনাকে আমার হৃদয় উপহার দিলাম 🙂 🙂 🙂

  1. তোকে জাপানে পাঠিয়ে দেবার চিন্তা করছি। ওরা নাকি মানুষের স্বপ্ন স্ক্যান করে বলে দিতে পারে!! তোকে বুঝতে ওদের কোন সমস্যা হবেনা।

    কবিতাটা কিন্তু ভালোই হয়ে, মনে আঁচড় কাটলো… আঁচড় কাটালি!

মন্তব্য করুন