গুজব
*
মহারাজার কামলা চাষির খামারে করে হামলা
সদলবলে জোর করে নিয়ে আসে হালের বড় গরু,
অসহায় চাষী জনতার আদালতে পেশ করে মামলা,
মহারাজা জনতারে কয় তোমরা কি বিশ্বাস করো?
মহারাজার মহামতি পুত্র খুঁজে পেল পিকনিকের সূত্র
ছিন্নমূল বিধবা ছখিনার ছিলো গুটা দশেক ছাগল,
বড় ছাগলটি হারিয়ে অপমানে জ্বলে বিধবার গাত্র,
পাবলিকে বিচারিলে মহারাজা কয় বুড়ি হয়েছে পাগল।
চাষির প্রতিবাদী ছেলে গুম হয়ে পাওয়া যায় লাশ
হায় হায় করে জনতা এ কোন দেশে বাস করি আজব!
মহারাজা কয় চারিদিকে মহা-ষড়যন্ত্র করতে আমার সর্বনাশ,
কেউ বিশ্বাস করিও না কারণ এ সবি ছিল রাজ্যের বিরুদ্ধে গুজব!
মোট পড়েছেনঃ ৮৮৫জন
আজ পড়েছেনঃ ০জন
এটা কবিতা নয়, যেন একটি বাস্তব গল্প
অসাধারণ লেখকনী
সুন্দর মন্তব্যের জন্য প্লাবিত ধন্যবাদ।
শুভ কামনা।
বাস্তববাদী কথা।
ধন্যবাদ। ভালো থাকবেন।
এমন তো হতেও পারে! সন্দেহের অবকাশ নেই!
মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে চরম বাস্তবতার বহিঃপ্রকাশ।এটাই নিয়ম হয়ে গেছে এখন। সত্যিই এ এক আজব দেশ।
সুন্দর মন্তব্যের জন্য প্লাবিত ধন্যবাদ।
শুভ কামনা।
আজব দেশে আছি রে ভাই
সবকিছুতে উলটপালট তুলনা যে নাই।
মহারাজ, হলেই সব মাফ।
এমন সিস্টেম চালু করা হয়েছে জানিনা অন্য কেউ আসলে এর থেকে মুক্ত হতে পারবে কিনা!!
মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
এ লেখায় কেমনে মন্তব্য করে!
তবে গুজবে কান না দেয়াই ভাল!
এই যে সুন্দর মন্তব্য করেছেন। এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। শুভ কামনা!
রাজার হস্ত কাঙালের করে চুরি। অসহায় সাধারন জনতা। খুব ভাল লাগল।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভ কামনা।
সমসাময়িক বাস্তবতা। তবে মহারাজার গদি একদিন ধূলিসাৎ হয়েও যেতে পারে।
অতীতের ইতিহাস দেখলে বুঝা যায় মহারাজাদের গদি একদিন ধূলিসাৎ হবেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
চাষির প্রতিবাদী ছেলে গুম হয়ে পাওয়া যায় লাশ
প্রতিবাদী রা লাশ হয়
বাস্তবতার আলোকে চমৎকার লিখা
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা।
গুজব গুলো মাঝে মাঝে গজবে পরিনত হয়,
তখন মানুষের মুখেও শোনা যায় আজব কথন।
গুজবে কান না গুঁজে থাকাই ভালো, 🙂
কিন্তু বাস্তবকে গুজব বলে চালিয়ে দেয়া কত বড় অন্যায় ও কষ্টের তা ভুক্তভোগীরাই কেবল বলতে পারবে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।