খুকুমনির নাচ

 

তা তা থৈ থৈ

খুকু গেল কই

সারাপাড়া কাঁদে যেন

করে হইচই।

 

থৈ থৈ তা

রং করা গাঁ

ফুল পাখি নদীমাখা

তুলতুলে পা।

 

তা থৈ তা থৈ

খুকু নাচে ঐ

সাথে নাচে মিউমিউ

পায়রার সই

চোখ পেতে রই

আহা চোখ পেতে রই।

 

তা তা ধিন তা

ময়ুরের ছা’

খুকুদের সাথে সাথে

মিল রাখে পা।

 

তা ধিন তা ধিন

জীবনের বীন

বেজে ওঠে স্বপ্নেতে

হোক না রঙিন।

 

ধিন তাক তাক

গ্লানি মুছে যাক

মানুষের মত খুকু

মানুষ হয়ে যাক।

মোট পড়েছেনঃ ১৫৭জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. শিশুতোষ ছড়া।আমাদের সময়টায় শিশুদের নিয়ে শিশুদের পাঠযোগ্য আনন্দময় ছড়া অসংখ্য ছিলো।তখন আমরা মনের আনন্দে ছড়া বলতাম আর লেখা পড়ায় উৎসাহ পেতাম।এখনো পাঠ্য বইয়ে শিশুতোষ ছড়া আছে তবে তা শিশুদের মনে আমাদের মত দাগ কাটেনা আনন্দ জাগে না। গানের তালে এ ছড়াটি বেশ উপভোগ্য।খুব ভাল লাগল।

  2. বাহ্ চমৎকার ছড়া। শিশুতোষ ছড়া আমার খুব ভালো লাগে। খুকুমনির নাচ দেখে তা ধিন ধিন তা নাচতে ইচ্ছে করছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ সকাল

  3. বাহ।
    চমৎকার ছন্দের নৃত্য।
    এমন ছন্দ নৃত্যে খুকুমনি না নেচে পারেই না।
    দারুন উপভোগ করলাম ছড়াকারের ছড়া।

  4. বাহ্! ছন্দে ছন্দে ছড়া। সবাই পারেনা।
    ছোটবেলায় মায়ের কোলে লুকিয়ে পড়তাম।
    ***আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
    ঢাক ঢোল ঝান্ঝর বাজে****
    শুভ কামনা ভাই।

  5. শিশুদের জন্য লিখিত ছড়ায় বড়দের জন্যেই বিশুদ্ধ বিনোদন থাকে। আপনার চমৎকার এই লেখাটিতে তারই ছোঁয়া পেলাম।

    ভালো থাকুন ভাই। নিয়মিত আপনার লেখা চাই।

মন্তব্য করুন