কালো মেঘ

ফোনো খুনসুটি, রাতজাগা প্রেম আর কত?

তুমি কেমন ?

ফোনের মতই তো?রাতজাগানিয়া ডাহুক।

রাজপুত্র চাইনা আমি,চাই মনুষ্যত্বে গড়া মানুষ।

যে আমায় সম্মান করবে আর ভালোবাসবে একবুক।

যে হবে কবিতার মত অফুরন্ত।

অবশেষে মিলবে দেখা আমার জাদুটার।

ঠিক যেন সারে চারটায় আসি।

হ্যাঁ অবশ্যই!তুমি বলেছ, দেরি হয় আমার!

তোমাকে দেখবার কত আকুল আবেদন মনে মনে;

কত দীর্ঘ  দিবস-রজনীর অপেক্ষা!

অবশেষে তুমি রাজি হলে।

ঠিক সারে চারটায় এসে দাঁড়িয়ে আছি,

তোমার পছন্দের নীল শাড়িতে,

পছন্দের জায়গায়।

দুবার ফোনে বললে,এইতো সোনা এসে গেছি।

মনে হল আমার খুউব কাছে তুমি,

ঝপ করে এসে জড়িয়ে দেবে চুমু;

তারপর বুকে মাথা রেখে থাকব,কতক্ষন কারো জানা নেই।

ঘোর কাটলো-ঘড়িতে ছটা বাজে।

তোমার ফোন বন্ধ।

তুমি কি আসোনি?নাকি এসেছিলে?

দুর থেকে দেখেছও আমায়,

নীল শাড়িতে কালো আমি আরও কালো।

তাই চলে গেছ,

হুম,,, বুঝতে বাকি রইল না।

বলতে তো খুব-সাজুগুজু,ডিজাইনের বাহারি গয়না,

আর রং এ কি এসে যায়,মনই সব।

নাকি মেটাতে তোমার কামুক মনের রাতজাগানিয়া তৃপ্তি।

কখনও দেখা হলে জানতেও চাইবনা।

কারন?

তোমার অভিমতে আমার কিচ্ছু এসে যায়না।

আজ থেকে তোমায় ঘৃনা করি,কতটুকু জানো?

ঠিক যতটা ভালোবেসেছিলাম।

মোট পড়েছেনঃ ১,২৩৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. ছেলেদের পছন্দ।কাউকে কাউকে আবার বেশি মানায় না।কালো লাগে। সেজন্যই তো দুর থেকে মেকাপহীন কালো মেয়ে দেখে পালিয়েছে।।
      ভালো থাকবেন।

    1. হুম এখনকার ফোনে প্রেম শুরু হয় রাতে ব্রেকআপ হয় পরদিন বিকেল।।।
      রাত থেকে আবার অন্যজনের সাথে শুরু হয়,,,
      চেষ্টা করলাম তুলে ধরার,,ভালো খুবএকটা হয়নি বোধহয়।
      ধন্যবাদ। ভালো থাকবেন।

    1. আধঘন্টা আগোত কেতা গেলু বইন,,,
      মোর মন কয় তুই ঠিকঠাক পডিসও না,,,,
      নেকাটা খারাপ জন্যে।মুই কিন্ত কানদিম॥॥
      শুভ কামনা।

  1. ভার্চুয়াল যোগাযোগ টা এমনি হয়। ছেলেরা মেয়েদের রুপটাই আগে দেখে তারপর অন্যান্য বিচার বিবেচনা করে। তাই যখন সামনাসামনি দেখে পছন্দ হয়না তখন টুপ করে সরে যায়। কি অদ্ভুত মনমানসিকতা! খুব ভালো লাগলো শেষটা এটাই করা উচিত। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল

  2. “রাজপুত্র চাইনা আমি,চাই মনুষ্যত্বে গড়া মানুষ।
    যে আমায় সম্মান করবে আর ভালোবাসবে একবুক”
    যে হবে কবিতার মত অফুরন্ত।
    আপু এমন ভালোবাসার একজন মানুষের অপেক্ষায় আছি,আল্লাহ্ ভাগ্যে রাখলে পাব ইনশাল্লাহ্।

    কথাটা অনেক ভালো লাগলো আপু,পুরো লেখায় বাস্তবতা তুলে ধরেছেন। ভালোবাসাটা বেশিক্ষন স্থায়ী হয় না যেটা হয় সেটা মোহ, নীল শাড়ী আমার ভিষন প্রিয় রং।
    কালো বা ফর্সা কি আসল সৌন্দর্য তো মনে, ব্যবহারে, গুনে, শরীরের যে সৌন্দর্য খোঁজে সে তো ভালোবাসতে জানে।
    অনেক ভালো লাগলো আপু মুগ্ধ হলাম।

    ভালো থাকুন আপু,
    অনেক শুভ কামনা রইল আপু।

    1. আমি পলিটিক্যাল সায়েন্স এ পরিসংখ্যান পড়াই।আমি তো মহিলা কলেজ কিন্ত সে ছেলে,সরকারী কলেজ এর।পরিচিত তাই বাসায় আসে।অপেক্ষায় আছি ছাএ এল সন্ধ্যায়।খুব কিউট একটা ছেলে। স্টুডেন্টদের সাথে আমি বেশ ফ্রি।দেরী কেন জানতে চাইলে নির্দিধায় বলল,রাত ১১টায় ব্রেকআপ।ঘুম না আসায় বড় ভাইয়ের কাছে সীম নিয়ে আননোন হিসেবে ফোন দিল এক্স এর বান্ধবিকে। সারারাত কথা বলে পরদিন সিদ্ধান্ত নিল দেখা হবে। বিকেলে ছেলে গিয়ে দ্যাখে মেয়ে খাটো আর যেরকম আশা করেছে তেমন নয়।ফুল ফেলে দিয়ে পালিয়ে এসেছে।
      মেজাজ ভীষন খারাপ হয়েছিল সেদিন,সাথে কস্টও।আমরা মেয়েরা কেন সস্তা হয়ে যাই?
      সো বি কেয়ারফুল আপু।
      সত্যি ভালোবাসা এখন পাওয়া মুশকিল।
      শুভ কামনা রইলো।
      একজন ভালো মানুষ আসুক জীবনে।
      এ দোয়া করি।

  3. মানবিক গুণাবলী বিবেকবান সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তবে অসম্ভব নয়। যারা পায় তারা আসলে ভাগ্যবান/বতী।

    শুভকামনা সবসময়।

মন্তব্য করুন