কবে আসবেন যীশু

একেকটি হত্যা

তারপর কিছু শোকসভা, শোক মিছিল

স্বজন-বন্ধুদের বেদনার্ত চেহারা

বুদ্বুদের মত কিছু ক্ষোভ

আবার অল্প কিছুদিনের নীরবতা

তারপর আবার হত্যা

আরও ভয়ংকর নৃশংসতায়

কি এক অদ্ভুত চক্রে বাধা পড়েছি আমরা

কেন এই বুদ্বুদের মত ক্ষোভগুলি একত্রে প্রতিবাদের জোয়ার তৈরী করছে না

কেন প্রতিরোধে , প্রতিশোধে আমরা দ্বিগুন হতে পারছি না

কেন শুধু আমাদের উচ্চারণগুলি শোকের হয়ে যাচ্ছে

কখন আসবে তুমি হে এসময়ের যীশু

বাতাসে উড়বে তোমার ভালবাসার বানী

উদাত্ত হাত ছড়িয়ে তুমি কাছে ডাকবে সকলকে

ঘাতকের হাত থেকে খসে পড়বে অস্ত্র

কবে আসবে তুমি

কবে আমরা মুক্তি পাব এইসব চক্র থেকে

মোট পড়েছেনঃ ৭৪২জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. আসলেই কি আমরা আদৌ তার ডাকে সাড়া দিয়ে তাকে মূল্যায়ন করতে পারবো?
    কি বিশ্বাস তাকেই আমরা মৌলবাদ কিংবা বিভেদ সৃষ্টিকারী হিসেবে গন্য করব না??

    1. আমিও জানিনা তিনি আসবেন কিনা । শুধু আশা করি কেউ একজন পথ দেখাবেন … তার ডাকে সবাই সম্মিলিত প্রতিবাদ করবে , প্রতিরোধ গড়ে তুলবে

মন্তব্য করুন