কথা বলে সে নদীর সাথে

কনে দেখা আলোতে দু’কুল ছাপানো নীরব চোখে
মায়াময় যাদু, সবুজ সবুজ নিঃশব্দ হাসিতে
ছড়ানো অনাবিল আনন্দহাসিতে
মা-মনি তুমি কে?

টলোমলো পায়ে জীবনচাঞ্চল্য পেছনে ফেলে
অসাধারণ অস্তরাগে নিচ্ছ অমরতার স্বাদ?
বেঁচে থাক শতের শতাব্দী মা-বাবার বুকে
চাঁদজ্যোৎস্না হয়ে,

শৃঙ্খলিত শব্দপুঞ্জের অনুচ্চ ডাকে
কথা বলো নদীর সাথে সবার অগোচরে
নদীও হেসে ফেলে ছলাৎ শব্দে
ফোনক্যামেরার মিহি শব্দে;

বাস্তব আর অবাস্তবের সব প্রতিকূলতায়ও
দাঁড়াবে স্বপ্নচূড়ায় দু’হাত মেলে
মেঘাকাশ ছুঁয়ে,
ফিরে আসবে বারান্দার গোলাপবনে
মুঠোভরা ঝলমলে মুক্তো নিয়ে
আকাশপৃথিবীর নীরবকথায়, মায়ের বুকে চুপে চুপে,

মুখরা মা, দোহাই, এবার একটু থামতে বলি
নিঃশব্দ নীরবতায় নাবলা-কথা একটুখানি পড়ি;

মোট পড়েছেনঃ ৫৮০জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. টলোমলো পায়ে জীবনচাঞ্চল্য পেছনে ফেলে
    অসাধারণ অস্তরাগে নিচ্ছ অমরতার স্বাদ?
    বেঁচে থাক শতের শতাব্দী মা-বাবার বুকে
    চাঁদজ্যোৎস্না হয়ে,

    থাক বেঁচে আমিও চাই। ভাল লাগলো ভাই।

  2. ঠিক হবেনা ঠিক হবেনা
    এ সময়ে কনে দেখা দেখি
    ঠিক হবেনা ঠিক হবেনা।।
    পড়তে ভালোই লেগেছে, তবে কি বুঝলাম আর বুঝলাম না, তা কিন্তু জানিনা।

    1. গোধূলির আলোকে কনে দেখা আলো বলে, অন্য দেখাদেখি করিই না।
      যাক পড়তে ভাল লেগেছে এটিই অনেক এসময়ের সময়ে,
      তয়, আমিও অনেক কিছুই বুঝি না, বেশি বোঝা নাকি ভালু না!!

  3. অসাধারন ভালবাসার প্রকাশ ।
    শুভকামনা আপনার মা-মনির জন্য।
    মুখরা মা ?ভালই বলেছেন ।
    মায়েরা মুখরা না হলে নদীর মত শান্ত মা-মনি কোথায় পেতেন?

    1. আমার মা-মনির জন্য শুভকামনা জানানোর আপনি কে হে!!
      মুখরারা ভালু না, খালি প্যাঁচাল পারে,
      আমি কোথায় পেতাম সে চিন্তা আপনার!!
      মুখরা তো আপনিও কম না!!

      1. কবিতার পরতে পরতে লেগে আছে স্নেহ। যেনো শেষবেলাকার নরম রোদ্দুর।
        স্নেহমূলক প্রেম বড়ো আদুরে, সন্তানের আহ্লাদী দুরন্তপনার মতো।

        আর কি বলবো কুবিরাজ ভাই!
        এককথায় অসাধারণ!

        Happy New Year 2017 😀

মন্তব্য করুন