তোমার অক্ষরের টানে।

তোমার পাঠক হয়ে,
তোমার অক্ষরের প্রেমে পড়েছি বার বার।
তোমার হৃদয় হতে উঠে আসা শব্দের শীতলতা ছুঁয়ে সিক্ত হয়েছি।
তোমার শব্দের মাতলতায় আমার তুষ্টি।
তোমার শব্দের কিছু অক্ষরে,
আমার নয়নের কোনে জল ভাসে,
তারকারাজি খসে পড়ে,সবুজ মাঠে কলরব ওঠে।
আমার এলোমেলো ভাবনাগুলি শৃঙ্খলিত করে।
সময়ের ক্লান্তি ভেঙ্গে আমি পূর্ণ আকাঙ্খায় দ্বীপ জালি।
তোমার অক্ষরের আদলে সাজাতে আমার শতো ভাবনাগুলিকে দিবানিশি জল ঢালি।
তাতে থাকে কিছু আমার নয়নের নোনাজল,
আরো কিছু ঐ শিশির বিন্দু।
শব্দ গাঁথার আকাঙ্খা আমার বেড়ে যায় চুপি চুপি।
ভিজিয়ে রাখি ঐ সুশ্রি গোলাপের পাপড়ির মতো আমার যতো শব্দ সম।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
মৌনতা রিতু।

মোট পড়েছেনঃ ৬৭৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. সোনেলার প্রতি আপনার গভীর ভালবাসা ও আত্মীক টান লেখায় প্রকাশ পেয়েছে। সোনেলার প্রেমে দেখছি হাবুডুবু খাচ্ছেন 🙂
    সোনেলা নিয়ে খুব ভাবেন, মুগ্ধ এবং অনুপ্রানিত হলাম -{@

    1. সোনেলা আমাকে শিখিয়েছে জীবনের নতুন এক অধ্যায়। আমি লিখতে শিখছি। এ যেন আমার চিরচেনা আয়নায় নতুন এক আমাকে দেখা। এই জন্য ধন্যবাদ নয় শুধু কৃতজ্ঞতাই জানাই।
      সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

  2. প্রেম এমনই হয়! হুম প্রেমের মধ্যেই তো পাগলামো।
    আমাদের এই সোনেলা যে প্রেমময়ী, তাইতো আমরা কেউই পারিনা ওর প্রেমের আবেগ থেকে সরে আসতে।
    বরং আরোও ডুবি, ডুবতেই থাকি।

    দারুণ লিখেছো আপু।

    ভালো থেকো।
    Happy New Year 2017 -{@

    1. আপু, তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা। অনেক ভাল থেকো। তীর্থ সোনাকে অনেক অনেক অনেকগুলো আদর দিও। নিজের দিকে খেয়াল রেখ।
      -{@ (3

      1. আরেকটি নতূন বছর। ঈশ্বর তোমাদের সবাইকে ভালো রাখুন।
        আমার মেমন সোনাকে বলো আমি গিফট চাই নতূন বছরে। 😀

        সুস্থ থেকো। -{@

  3. পড়লাম একবার প্রেমের টানে যদি আসে শব্দের গাথুনি তাতেই মুগ্ধ সোনেলা পরিবার।
    সকল ভালবাসায় গড়ে উঠেছে সোনেলা থাকবে প্রজন্মের পর প্রজন্ম ।
    থাকুক সবার হৃদিতে অমাবস্যায় ফুটুক পূর্ণিমার চাঁদ।

    ভাল লাগা রেখে দিলাম

    1. সত্যি ভাই, এই সোনেলা থেকে শিখেছি অনেক কিছু। নতুন অনেক মধুর ভাই বোন পেয়েছি। এ যেন অন্য এক পরিবার। যেখানে কোনো স্বার্থ নেই। সম্পর্কের টানাপোড়নের হিসেব নেই। তবুও একটা আত্নার টান আছে।
      ভাল থাকবেন ভাই।
      নতুন বছরের শুভেচ্ছা রইল। বাচ্চাদের জন্য আদর রইল।

  4. মৌন, কি ব্যাপার! কতোদিন তোমার কোন খোঁজ ছিলো না। ফোন নম্বরও হারিয়ে ফেলেছি। কি হয়েছিলো?

    কাব্যকথায় সোনেলা প্রেম, কেবলই মুগ্ধতা।

    1. হ্যাঁ আপু, দুই তিনমাস ব্লগ ও ফেসবুক থেকে একটু দূরে ছিলাম। ওদের পরীক্ষর জন্য। আমার কাছে তোমার নাম্বার আছে। আমি ফোন দিবনে।
      এখন বলো, কেমন আছ? ভাল থেকো সব সময়।

  5. কিছুটা নিস্প্রান হয়ে রয়েছে সোনেলা, এমন করে যদি সবাই ভাবত তাহলে হয়ত এই উঠোনটা প্রাণোচ্ছল হয়ে উঠত। নতুন বছরের শুভেচ্ছা, শুভ কামনা।

    1. হুম, পরীক্ষার জন্য এই অবস্থা হইছে। আপনার পরীক্ষা। আপনার কাছ থেকেই আমরা বেশী গল্প পড়তে পারি। অন্যের ব্লগেও আপনার সমান উৎসাহ মন্তব্য থাকে। আসলে, বছরের শেষ সময় তো। আমার তো ছুটি নেই। এবার ছটকু পি এস সি দিবে। সামনের বার মেমন জি এস সি দিবে। এর ফাঁকে সোনেলাতে অবশ্যই আড্ডা দিব।
      নতুন লেখা দেখলাম। পড়ব।
      নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

      1. চেষ্টা করছি ফিরে আসার, দীর্ঘ সময় ধরে লেখা, সেটা সম্পাদনা করা আবার লেখার পূর্বে ভাবা এত ধৈর্য্য আর হয়ে উঠে না। কেন জানিনা ভিতরে ভিতরে নিজেকেই হারিয়ে ফেলছি।

      2. আমার এই ফোনটার ব্যবহার শিখলামই এখন। চমৎকার টাইপ করতে পারি এখন। যেন ছোট একটা ফোন হাতের মুঠোয় আমার। তাই চট করে যে কোনো যায়গাতে অন করতে পারি।
        হুম, লেখা তা তো শুধু লেখা নয়, এর পিছনে কাজ ওঅনেক। তবুও আপনার ধৈর্য্য অনেক। লেখার প্রেক্ষাপট পান খুব সুন্দর। বানানও ভুল একেবারে নেই বললেই চলে
        দখতে হবে না ভাইটা কার 🙂

মন্তব্য করুন