ও পাখি! (গীতিকাব্য)

ও পাখি তুই ডাকিস কেন
ছটফটায়ে পিঞ্জরে –
আমি কি সুখ দিই না ঢেলে অন্দরে!

থাকবি ভেবে ভাঙা বুকে
আাশায় খেলে হেসে,
পর করেছি বিজনের নিদ
যেচেই ভালোবেসে।
আজ দেখি তোর এ কোন মতি
পদ কেন রে ধড়ফড়ে –
আমি কি সুখ দিই না ঢেলে অন্দরে!

আপন মেনে বল না আজি
ওরে অবুঝ পাখি,
কার তাড়নে রাখিস রে রোজ
সিক্ত দু’টি আঁখি।
তুই বিনে যে নেই কোন ধন
ক্যান বুঝে হোস নড়বড়ে –
আমি কি সুখ দিই না ঢেলে অন্দরে!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭৮৩জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. এ পাখির চাই একচিলতে আকাশ স্বচ্ছ বড়,,
    জলের বুকে যার ছায়া স্পষ্ট।
    কোতটা দিলে আসলে দেয়া বলে!
    কতোটা স্বচ্ছতায় আসলে পাখি বস মানে!

    দারুন লিখেছেন,, লিখে চলুন।

  2. মন পাখির মতিগতি বোঝা মুশকিল। কখন খাঁচা ভেঙে পালাবে এই ভয়েই জীবনের দিন গুনে গুনে কেটে যায়। সত্যি অর্থে আমরা নই, ভেতরের পাখিটাই আমাদের পুষে রাখে।

  3. কবিতা তো সুন্দর কিন্তু তার চেয়েও সুন্দর পাখির ছবিটি। কি সুন্দর পদ্ম পাতার মধ্যে বসে আছে । এই রকম স্বাধীন থাকা পাখি দেখতে ভালো লাগে খাঁচাতে থাকা পাখি যতোই সুন্দর হোক না কেন তার দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে যায়।

মন্তব্য করুন