এগিয়ে যাক দেশটা

এনামুল হক মানিক ৬ মার্চ ২০১৫, শুক্রবার, ০৪:৫২:৩৮অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

স্বাধীন দেশে কেনো ফোটে বোমা
কোন্‌ দেশে আজ আছি আমরা ওমা!

জ্বলছে গাড়ি মরছে মানুষ হায়রে
নিচ্ছেনা কেউ কোন কিছুর দায়রে!

আমরা হলাম শ্রেষ্ঠবীরের জাতি
বায়ান্নতে দিয়েছি বুক পাতি ।

একাত্তুরে আমরা রুখে দাঁড়াই
হানাদারদের দিয়েছিলাম তাড়াই।

সে জাতি আজ করছে হানাহানি
শত্রুরা যে করছে কানাকানি।

মিলেমিশে করবো সবাই চেষ্টা
এগিয়ে যাক আমাদের এই দেশটা।

৬৮৮জন ৬৯০জন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য