এলো ফাগুন

এলো ফাগুন জ্বলছে আগুন কৃষ্ণচূড়ার ডালে আম্রমুকুল সোনালু ফুল দোলে হাওয়ার তালে । খানিক দূরে উদাস সুরে দোয়েল পাখি ডাকে বেতসবনে উদাস মনে ডাহুক ছবি আঁকে । শিমুল গাছে শালিক নাচে কোকিল ডাকে সুরে মধুর জন্য হয়ে হন্য মৌমাছিরা উড়ে । নীলাকাশে ঈগল ভাসে মেলে দিয়ে ডানা টিয়াপাখি ডাকিডাকি উড়ে যায় অজানা। দূর পাহাড়ে ঝিলিক [বিস্তারিত এলো ফাগুন]

এগিয়ে যাক দেশটা

স্বাধীন দেশে কেনো ফোটে বোমা কোন্‌ দেশে আজ আছি আমরা ওমা! জ্বলছে গাড়ি মরছে মানুষ হায়রে নিচ্ছেনা কেউ কোন কিছুর দায়রে! আমরা হলাম শ্রেষ্ঠবীরের জাতি বায়ান্নতে দিয়েছি বুক পাতি । একাত্তুরে আমরা রুখে দাঁড়াই হানাদারদের দিয়েছিলাম তাড়াই। সে জাতি আজ করছে হানাহানি শত্রুরা যে করছে কানাকানি। মিলেমিশে করবো সবাই চেষ্টা এগিয়ে যাক আমাদের এই দেশটা।

দেউলিয়া স্মৃতি

দলবেঁধে তাড়া করে দেউলিয়া স্মৃতি তিমিরে হারিয়ে যায় বিপন্ন-প্রীতি। হেসে ওঠা গোধূলীর ঝলমলে আভা বিবর্ণ করে দেয় লালসার থাবা । ভালোবাসা আজ যেনো পিশাচের হাসি পূর্ণিমাচাঁদের বুকে ব্যথা রাশিরাশি । মিথ্যার মায়াজাল আল্পনা আঁকে কুহকের চাদর ঐ নীলাকাশ ঢাকে। বিশীর্ণ স্মৃতিগুলো কাঁদে অবিরাম সময়ের কাছে তার নেই কোন দাম। তবুও যে জাগে আশা চাতকের মনে [বিস্তারিত দেউলিয়া স্মৃতি]

কোন্‌টা ?

কোনটা ভালো কোনটা মন্দ মনের মাঝে লাগে দ্বন্ধ কাক-ময়ুরে কী ব্যবধান মনে হচ্ছে দুটোই সমান কোনটা চড়ূই কোনটা ঘুঘু ধাঁধাঁ লাগে মনেই শুধু ।। যায়না বোঝা চালাক-বোকা বারেবারে খাচ্ছি ধোকা কোনটা মুখ আর কোনটা মুখোশ আম মনে হয় কাঁঠালের কোষ কোনটা কাঁটা কোনটা গোলাপ কোনটা পিরিচ কোনটা যে কাপ ।। কোনটা গরম কোনটা শীতল কোনটা [বিস্তারিত কোন্‌টা ?]