কোনটা ভালো কোনটা মন্দ
মনের মাঝে লাগে দ্বন্ধ
কাক-ময়ুরে কী ব্যবধান
মনে হচ্ছে দুটোই সমান
কোনটা চড়ূই কোনটা ঘুঘু
ধাঁধাঁ লাগে মনেই শুধু ।।
যায়না বোঝা চালাক-বোকা
বারেবারে খাচ্ছি ধোকা
কোনটা মুখ আর কোনটা মুখোশ
আম মনে হয় কাঁঠালের কোষ
কোনটা কাঁটা কোনটা গোলাপ
কোনটা পিরিচ কোনটা যে কাপ ।।
কোনটা গরম কোনটা শীতল
কোনটা স্বর্ণ কোনটা পিতল
কোনটা বোতল কোনটা শিশি
ভাবছি শুধুই দিবানিশি
কোনটা সাপ আর কোনটা ওঝা
ইদানিং তা যায় কি বোঝা!
মোট পড়েছেনঃ ১,৪১৫জন
আজ পড়েছেনঃ ০জন
সোনেলায় স্বাগতম।
নিজে লিখুন,অন্যের লেখা পড়ুন।
শুভ কামনা
শুভ ব্লগিং।
অনেক অনেক ধন্যবাদ জিসান ভাই। ভালো থাকুন নিরন্তর।
স্বাগতম মানিক ভাই -{@ সুন্দর অভিব্যাক্তি।
ধন্যবাদ মনির হোসেন মমি। শুভেচ্ছা সতত।
ভাল লাগল। শুভ ব্লগিং। আশা করি নিয়মিত থাকবেন।
ধন্যবাদসহ শুভেচ্ছা। চেষ্টা করবো নিয়মিত থাকার জন্যে।
স্বাগত আপনি এখানে।
ছন্দময় লেখাটি ভালই লাগল।
ধন্যবাদ হেলাল ভাই। শুভকামনা রইলো।
ছন্দের কবিতাটি সত্যিই সুন্দর। কে সাপ আর কে ওঝা এযে বোঝা খুবই দুস্কর।
আপনাকে সোনেলায় স্বাগতম জানাচ্ছি ভাই -{@ লিখুন, পড়ুন নিয়মিত। শুভ ব্লগিং।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ছন্দের উপর অনায়াস দখল আগেও দেখেছি আপনার। বেশ ভালো লেগেছে, সহজ অথচ দোলা লাগে হৃদয়ে।
সোনেলাতে আপনাকে স্বাগতম মানিক ভাই। লিখুব নিয়মিত।
অনেক ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইলো প্রিয় প্রহেলিকা ভাই। ভালো থাকুন নিরন্তর।