দেউলিয়া স্মৃতি

দলবেঁধে তাড়া করে দেউলিয়া স্মৃতি
তিমিরে হারিয়ে যায় বিপন্ন-প্রীতি।
হেসে ওঠা গোধূলীর ঝলমলে আভা
বিবর্ণ করে দেয় লালসার থাবা ।

ভালোবাসা আজ যেনো পিশাচের হাসি
পূর্ণিমাচাঁদের বুকে ব্যথা রাশিরাশি ।
মিথ্যার মায়াজাল আল্পনা আঁকে
কুহকের চাদর ঐ নীলাকাশ ঢাকে।

বিশীর্ণ স্মৃতিগুলো কাঁদে অবিরাম
সময়ের কাছে তার নেই কোন দাম।
তবুও যে জাগে আশা চাতকের মনে
তুমুল বৃষ্টি হবে আমলকী-বনে।

মোট পড়েছেনঃ ১,০৪৬জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. ভাল লেগেছে ভাইয়া।আমার দু একটা লেখা যদি একটু কষ্ট করে পড়তেন,তাহলে আপনার মন্তব্য একটি স্মৃতি হিসেবে সংরক্ষণ করতাম ভাইয়া :p

    1. ধন্যবাদ সাথে শুভেচ্ছা মনির হোসেন মমি ভাই, দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত, চেষ্টা করবো নিয়মিত পোষ্ট, মন্তব্য এবং উত্তর দেয়ার জন্য। ভালো থাকুন অবিরত।

মন্তব্য করুন