একুশ আমার

একুশ আমার উচ্ছাস

একুশ আমার ভাবনা।

একুশ আমার মনের দেয়ালে

আঁকা স্বপ্নের আলপনা ,

একুশ আমার চেতনায় জাগ্রত

প্রদীপের জ্বালানো সলতে।

একুশ আমার ভালোবাসার আলিঙ্গনে

জড়ানো স্নেহের পরশ,

একুশ আমার অষ্টপ্রহর

ব্যাস্ততায় কাটানো সুখ -দুঃখের ব্যর্থ প্রলাপ।

একুশ আজ নয় শুধু শোক

একুশ আজ এগিয়ে যাবার দীপ্ত শপথ,

একুশ আমার রক্তের হিমোগ্লোবিন

একুশ মুক্ত বাতাসে নেয়া অক্সিজেন।

একুশ আমার স্বপ্ন সুখের

স্বাধীন মানচিত্রের

রোপন করা প্রথম বীজ।

 

ছবি সংগ্রহ- নেট থেকে

মোট পড়েছেনঃ ৮৩৯জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. অতুলণীয় শ্রদ্ধার নৈবেদ্য।
    একুশ হোক বাঙালীর প্রাণের অহংকার।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

মন্তব্য করুন