একা স্টেশন…

এক স্টেশনে কেটে যাওয়া দিন,
রঙ্গিন লাগেজে ভরা এলোমেলো টিফিন।
কানে গোজা এয়ার ফোনে একঘেয়ে সুর,
আমার জন্য তুমি আর তোমার জন্য আমি
সব মিথ্যে বাহাদুর।।

দেয়ালে হেলান দেয়া সাহসী যুগল
লজ্জার ন্যাকামি ছেড়ে আদরে পাগল,
চোখের লাগামে মুখ নামিয়ে নেয়া,
গুরুজি ঠিকই বলে,
যাব প্যায়ার কিয়া তো ডারনা কেয়া ।।

কোথা থেকে উড়ে আসা এক সাদা পাখি
পায়ে পায়ে কাছে আসে
চিপস খাবি আয়, করি ভাগাভাগি।
মোবাইলে ফেসবুক, অপেক্ষায় বন্ধু হালি হালি
শুধু ইনবক্স খালি  🙁

আমার অপেক্ষার ট্রেন থামে আড়মোড়া ভেঙ্গে
সন্ধ্যে নামে স্টেশনে অন্যরকম রঙ্গে,
নামে তারা ওঠে কেঊ,
আমিও করি সময়ে আরোহন
চেয়ে দেখি, পরে থাকে একা এক স্টেশন ।।

মোট পড়েছেনঃ ২,১৫৭জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. বন্ধু হালি হালি , ইনবক্স খালি , আমারো , কেউ মনে রাখেনা । ইনবক্স খালি হলেও আপনি লিখতে পারেন এমন সুন্দর কবিতা , আমি পারিনা 🙁

  2. এমন চমৎকার আপুটার ইনবক্স খালি থাকে কিভাবে !!!
    আজকালকার পোলাপাইন গুলা এমন ভীতু ! আপুরে ভয় পাবার কি আছে ? আরে গুরুজি তো বলেই গেছেন-
    //যাব প্যায়ার কিয়া তো ডারনা কেয়া ।। // 😉
    সুন্দর লেখছো আপু 🙂

মন্তব্য করুন