- গোধূলীর সঙ্গী কাক
সন্ধ্যার একাকীত্বে ডুব দিলো আলো
পুকুরে ফুটলো শাপলা
চাঁদকে হাসাবে বলে!
জোনাকি জ্বলে আঁধারের স্পর্শে
ঝিঁ ঝিঁরা চাইলো অবসর
মেঘগুলো খেয়া ভাসালো আকাশে!
সবাই সখ্যতা খোঁজে
পুনরাবৃত্তি হয়——-
আমার ও ইচ্ছে হয়
কিন্তু প্রতিধ্বনি ফিরে আসে
ফেরারী আত্মা হয়ে!!
মোট পড়েছেনঃ ১,২৯২জন
আজ পড়েছেনঃ ০জন
বাহ। দারুন লিখেছেন আপু।
ধন্যবাদ।।
গোধূলীর সঙ্গী কাক
সন্ধ্যার একাকীত্বে ডুব দিলো আলো
পুকুরে ফুটলো শাপলা
চাঁদকে হাসাবে বলে
বাহ্ দারুণ শব্দ ভান্ডার।
শুভকামনা।।আপনাদের ভালো লাগাটাই উৎসাহ বাড়ায় দেয়।
বাহ্!
অনবদ্য লেখনী আপু।
শুকরিয়া,দাদা
অপূর্ব লিখলেন
শুভকামনা
জোনাকি জ্বলে আঁধারের স্পর্শে
ঝিঁ ঝিঁরা চাইলো অবসর
মেঘগুলো খেয়া ভাসালো আকাশে!
দারুন লাইনগুলি আপু।
শুভকামনা।।সবার ভালো লগলে উৎসাহ বেড়ে যায়।
পাশে থাকবেন আপু।
লেখাটি মনে গেধে রইল আপু।
সবাই সখ্যতা খোঁজে
পুনরাবৃত্তি হয়——-
আমার ও ইচ্ছে হয়
কিন্তু প্রতিধ্বনি ফিরে আসে
ফেরারী আত্মা হয়ে!!
ফিরে ফিরে আসুক
ফুল ফুটুক,
পাখি গান গাক,
হৃদয় এ আনন্দ বয়ে যাক
সবার হৃদয় প্রফুল্ল হোক।
ভালো লাগলো জেনে উৎসাহ বেড়ে গেলো
ছবির জন্যই লিখলেন!
না লিখে ছবি জুড়লেন!!
যে ভাবেই হোক যুগলবন্দিটুকু ভালই লাগল।
ছবিটা কক্সবাজার এ তুলেছিলাম।কেমনে জানি মিলে গেলো,কবিতার সাথে।।ধন্যবাদ
ছোট কবিতা খুব ভাল হয়েছে,
ছবিটিও সুন্দর।
your inspiration… thanks
সখ্যতা খুঁজতে হয়না, সখ্যতা হয়ে যায়। খুঁজতে গেলে মন-পাখি ফেরারি আত্মায় উড়ে-ঘুরে বেড়াতে হয় ছন্নছাড়া কাকের মতো।
বিষাদ ছিলো কি ? লেখা আর ছবি দুটোই বেশ লাগলো। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভ কামনা। 🌹🌹
কবিতা লিখতে গেলে যা মনে আসে লিখে ফেলি।।অনুভূতি বেশি কাজ করে।।
ভালো থাকবেন।ঈদ আনন্দময় হোক।।