একটুও তাড়া নেই

 

(আমার)কোন তাড়া নেই, ভালোবাসার!
ভালোবাসা দেয়া-নেয়ার, মরে যাওয়ার-ও,
উত্তেজনা নেই, দেখিয়ে দেয়ার, দেখে নেয়ার;

জরুরী দুয়েকটা কাজ হেলা-ফেলায় ফেলে রেখে
রুদ্রতা ঢেকে স্ত্রৈণ হবো, দারুণ লজ্জা-অভিমানী
ছোট ছোট নূতন নূতন দ্বিধার ঝিনুক কুড়বো,
অন্ধকারের দু-পায়ে পা-রেখে এন্তার গল্প শুনবো;

এক হরিয়ালী দুপুরে এই আলপথ বেয়ে কেউ একজন
হেঁটে হেঁটে ফিরেছিল আবৃত্তির সহযাত্রী হয়ে,
রোদ-ঘাম আর বৃষ্টিতে ভিজতে ভিজতে
মরু প্রবণতায় দাঁড়িয়ে থাকতে মন্দ লাগে না;
একদম তাড়া নেই।

অনুসরণীয় অনুকরণে হঠাৎ হঠাৎ অনন্যোপায়তার
ভাব নিয়ে, শরীরী রেখায় হাওয়া লাগিয়ে একফোঁটা
বৃষ্টি ছুড়বো, বিদ্যুৎ মেঘের আড়াল নিয়ে;

এই অনিশ্চিত-নিশ্চিত মন্দায় কোন-ই তাড়া নেই।

মোট পড়েছেনঃ ৬৬১জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. আমাদের করোরি আজ আর কোন তাড়া নেই। এমন করেই সময় কাটুক , ভাবুক সবাই এই ক্রান্তিলগ্নে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন শুভ কামনা রইলো

      1. যেহেতু মরে যাওয়ার ও তারা নেই, বাঁচার ইচ্ছে, বিধাতার কাছে প্রার্থনা আর স্বাস্থ বিধি মেনে, স্থির হয়ে।
        করোনা এখনকার পৃথিবীর শ্রেষ্ঠ ধ্রুপদ কবি, যার কবিতার কাছে সমগ্র পৃথিবীর কবিকুল(তাবৎ বিজ্ঞানী) নতজানু,
        অসহায় আত্মসমর্পন, করোনা কবিদের কবি, প্রমানিত।

  2. “আমার)কোন তাড়া নেই, ভালোবাসার!
    ভালোবাসা দেয়া-নেয়ার, মরে যাওয়ার-ও,
    উত্তেজনা নেই, দেখিয়ে দেয়ার, দেখে নেয়ার;”

    মন আজ উদাস হয়ে যায়
    করোনার এই বিপন্নতায়।
    ভাল থাকবেন। শুভ কামনায়।

  3. হরিয়ালী দুপুর, বিকেল বা সকাল গুলো সত্যিই অসাধারণ হয়, আমার বাড়ির পাশেই ছোট্ট একটা বট বৃক্ষ আছে। বটের সবুজ ফলগুলো যখন লাল হয় তখন হরিয়ালদের আনাগোনা আমু মুগ্ধ চোখে দেখি। ভীষণ চমৎকার দেখতে এই হরিয়ালগুলো, কিন্তু ক্রমান্বয়ে গাছটা ছোট হচ্ছে, আমি শংকিত যে বিলুপ্ত প্রায় হরিয়ালদের একদিন হয়তো আর দেখাই মিলবে না।

  4. “জরুরী দুয়েকটা কাজ হেলা-ফেলায় ফেলে রেখে
    রুদ্রতা ঢেকে স্ত্রৈণ হবো, দারুণ লজ্জা-অভিমানী
    ছোট ছোট নূতন নূতন দ্বিধার ঝিনুক কুড়বো,
    অন্ধকারের দু-পায়ে পা-রেখে এন্তার গল্প শুনবো;”
    ————-দারুণ শৈল্পিক চিত্রায়ন

  5. মহারাজ, মানছি আপনার কোনো তাড়া নেই। এযাবৎ যা লিখেছেন সেগুলো পড়ে পড়েই করোনাকাল কাটিয়ে দিতে চাচ্ছেন। তাই বলে আমরা এসব মানবো কেন? হুয়াই? ৫৫০ নাম্বার পোস্ট দিয়ে আমাদের উদ্ধার করে দিয়েছেন বুঝি? নিন অভিনন্দন দিলাম 👏👏
    এখন ঝটপট লিখতে বসুন। জুন মাসের মধ্যে আপনার ৬০০ শত পোস্ট দেখতে চাই।

    শুভ কামনা 🌹🌹

    1. তা জুন মাস পর্যন্ত লাগবে কেন!
      যা সামান্য বাকী আছে এক্ষুণি দিয়ে দেই!
      ল্যাহা বুঝি আজকাল গাছে ধরে!
      শুকনা-ফুকনা অভিনন্দন দিলেন! অবশ্য করোনাকালে ইহাই কুটি-কুটির সমান।
      নিরাপদে থাকবেন আপনি। লকডাউনে।

মন্তব্য করুন