একজন আত্মঘাতীর চিরকুট

তোমার ব্যাকুল মৌনতা
কাব্যিক শরীর লুকাতে পারেনি ব্যাঞ্জনা
উত্তাল চোখে বাঁধ ভাঙা ঢেউ
নিমগ্ন নদীর আহ্বান

প্রতিদিন ছোট হয়ে আসে প্রার্থনা
বিশদ পৃথিবী-জীবন
নিভৃতে বেড়ে উঠেছে বিষাদ
বুকের গহীনে আত্মহননের প্রগাঢ় প্রবণতা

মোট পড়েছেনঃ ৬৬৪জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. আপনার অল্প কিছু কথায় অনেক কিছু দেখতে পাই।
    আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে আজ যদিও, সে কি অন্য কারো ব্যকুল মৌনতা দেখতে পেলো?

মন্তব্য করুন