ঈদ বৃষ্টি

হাজারো কথার জমানো মেঘ
না হয় , একটু সোনা বৃষ্টি হয়েই ঝরুক।
অঝোরে বৃষ্টি না ই বা হলো , ঝিরি ঝিরি
হয়েই না হয় পড়ুক ।
দমকা হাওয়ায় হোক না এলোমেলো
বাতাসে ফুলের মায়াবী রেণু ;
মৌ গন্ধে মেতে উঠুক , মোদের মেলা;
ঈদে , শিউলি বকুলের এই সোনেলা ।

উৎসর্গঃ সোনেলা কে ।
………………………………………………………………………………………
কবি প্রবরবৃন্দ , কবিতা ভেবে আঁশবঁটি নিয়ে তেড়ে আসবেন না যেন আবার ।

মোট পড়েছেনঃ ১,১৩৩জন আজ পড়েছেনঃ ০জন

৪৮টি মন্তব্য

  1. সোনেলাকে উৎসর্গ করে কোন লেখা মনে হয় এই প্রথম দেখলাম ।
    সোনেলার প্রতি আপনার টান বোঝা যাচ্ছে । আপনি এত সহজেও লিখতে পারেন আগে দেখিনি ।
    ঈদের শুভেচ্ছা আপনাকেও ।

    1. অন্য কেউ সোনেলাকে উৎসর্গ করেছে কী না তা জানিনে । প্রথম থেকেই যেহেতু এখানে আছি তাই
      হৃদসম্পর্ক অনুভব করি । এই আনন্দের দিনে আরও ।
      সহজ করে লিখেই ফেললাম । কেমন করে তা জানিনে ।
      ঈদ আনন্দময় হোক আপনার ।

  2. তাইতো, এতো সহজ করেও লিখতে পারে বনলতা দি !!!! হাজার কথাগুলো শুধু বৃস্টি না হয়ে শিশির হয়েও না হয় ঝড়ুক কোথাও কোথাও। এত্তোগুলো ঈদের শুভেচ্ছা বনলতা দি কেও। -{@ -{@ -{@

    1. লজ্জা দিচ্ছেন কেন ? আমিতো আপনার লেখা দেখেই শিখি । সত্যি বলছি কী করে এমন লিখলাম
      আমি নিজেও জানি না । হীরক দ্যুতির শিশির হলে আরও ভাল । সোনা বৃষ্টিতেও যখন মন ভরছে না ।
      ঈদময়তা জুড়ে থাক আপনার সারা বছর । এ কামনা আমার ।

      1. বলে কি? 😮 আমাকে দেখে শিখছে… চুপচাপ আপনার লেখা পড়ি সেইটা যদি জানতেন, সব রহস্য নাটোরের/অনাটোরের বনলতা সেন এর মধ্যে। 🙂

        1. আমি আপনার লেখা দেখে শিখব না তো কার লেখা দেখে শিখব ?
          আপনার লেখা কই ?
          ঈদে আমাদের খোঁজ নিলেন না কেন কেন ?

          সবই নাটোর রহস্য !

        2. অনুভব অনুরণনের সে শুভেচ্ছা পৌঁছেছে যথাসময়ে । না পৌঁছানোর কোন কারণ
          নেই । আপনার শুভেচ্ছা বলে কথা ।
          লেখা লেখা ? কই ? কই ?

      2. মডুরা কেউ থাকলে আওয়াজ দিন। এই লেখাটি আরো কিছুদিন রাখার সুপারিশ করছি। এ কেমন আপনি বলুন তো, ঈদ যেতে না যেতেই তাকে ভুলে গেলেন? এই সোনাবৃস্টি আরো কিছুদিন সোনেলায় ঝড়ুক।

        1. ভাইরে , একটি লেখা স্টিকি হলে তখন সে লেখাটি শুধু লেখক/লেখিকার নয় ।
          সেটি সবার লেখা । ব্লগের নিজের লেখা । তাই সেখানে সবার অংশগ্রহণ প্রয়োজন ।
          কিন্তু আমারা তা দেখতে পাই না । আমরা খুব ই অদ্ভুত আচরণ করি ।
          তবুও সোনেলা সোনেলাই ।

  3. অঝোরে বৃষ্টি না ই বা হলো , ঝিরি ঝিরি
    হয়েই না হয় পড়ুক । — বৃষ্টি এভাবেই ঝিরি ঝিরি হয়েই পড়ছে সোনেলার ভুমিতে।

    অসাধারন , খুবই সুন্দর

    ঈদ মুবারক আপনাকেও ।

  4. বাক্যচয়ন খুবই ভাল লেগেছে ।আপনাকে ও ঈদের শুভেচ্ছা ।বৃষ্টি হয়ে না ঝড়লে ও এক ফোঁটা সোনা রোদে ঝড়ে পড়োক ঈদের আনন্দ ।

  5. আপনি আপনারা আছেন বলেই শুধু শিউলি বকুলের সোনেলা নয় আরও অনেক অনেক নাম জানা না জানা
    ফুলের সৌরব আমরা পাচ্ছি , সেই প্রথম থেকেই । কত সহজ শব্দে সাবলীল ভাবে সত্যি সোনা বৃষ্টি ঝরালেন ।

    আঁশবঁটি তো ভাল লুকিয়ে নাপতে চাকু নিয়েও কেউ এ মুখো হবে না এ নিশ্চয়তা আমি দিচ্ছি আপনাকে ।

    সোনেলা এই প্রথম তার উৎসর্গ পেল যোগ্যতম জনের কাছ থেকেই ।
    অবশ্যই ঈদের শুভেচ্ছা অনেক আপনাকেই । আনন্দে কাটুক আপনার ঈদ এই লেখার মতই উচ্ছলতা নিয়ে ।

    1. আমি শুধুই আমার আন্তরিকতা প্রকাশের চেষ্টা করেছি মাত্র । আসলে আমি নই আমাদের এই
      ছোট্ট পরিবারের সবার একান্ত আপন মনোচিন্তাই আমাদের শক্তি । আমাদের এগিয়ে চলার প্রেরণা ।
      যোগ্য বা অযোগ্যতার প্রশ্ন এখানে নেই ।
      আচ্ছা ছুরি চাকু নিয়ে কেউ না আসলেই ভাল ।
      আপনাকেও ঈদের শুভেচ্ছা ।

  6. সোনা হয়ে আছি কিনা জানিনা, তবে ছিলাম, আছি এবং থাকবো সোনেলার সাথে। কবিতায় লাইক আনলিমিটেড । উৎসর্গ ভালো লেগেছে। ঈদ মোবারক।

    1. ধূলিকণা হবেন কেন ? নিয়মিত হয়ে সোনা ঝরা বৃষ্টি কণা হয়েই আমাদের মাঝে আপনিও একজন
      হয়েই থাকবেন । লেখা পেতে দেরি হচ্ছে যে আপনার ।
      প্রশংসার জন্য ধন্যবাদ । ঈদ মুবারক আপনাকে ।

মন্তব্য করুন