ঈগল ডানা//

অনুভূতির কাছে নতজানু হই
হই অপারগ,
হই বিভেদের বলী।
তবু হেঁটে চলি সবুজের খোঁজে।
সুরের কাছে ভিখিরর মতো কাঙালিনী হই!!
তবু, সুরেই বাঁধি -জীবনের অগোছালো  ছবি।
নিরন্তর ক্লান্ত থাকি যজ্ঞের তাপে
তবু, অবিরাম ঘোড়সওয়ারী হই
তেপান্তরের মাঠ পাড়ি দিতে।

অন্ধত্ব বয়ে বয়ে চলি নিরবধি
নক্ষত্রের দিশা পেতে,
তবু, পথ খুঁজি অগুনীত বাঁকের খোঁজে।
অমিমাংশিত গল্পেরা কেবলই ঘিরে থাকে
আপন চিলেকোঠা!!
নগর রোদ্দুরে ঈগলের ডানা ছায়া
ফ্যালে, তপ্তরোদে পিচ ঢালা পথে…….. ||

মোট পড়েছেনঃ ১,৭৫৪জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে, আছে
    তারপরেও আমরা স্বপ্ন দেখি
    স্বপ্নে প্রেরনা পাই।

    কবিতা ভালো হয়েছে,
    কবিতায় কি প্যারা হবেনা?
    একটি প্যারাগ্রাফে কেমন জানি লাগছে।
    শুভ কামনা।

      1. মাসুদ চয়নঃ
        অসংখ্য কৃতজ্ঞতা জানবেন।
        কোন কোন বানান গুলো ভুল টাইপিং হলো অনুগ্রহ করে লিখে দিলে পরবর্তিতে সতর্ক হবার সুযোগ পাবো আশা করি। এভাবেই আমি সকলের সহযোগিতা কামনা করি লেখার উন্নতির জন্য।

  2. দারুন একটি লেখা পড়লাম। কত কিছু করতে হয় আমাদের মাঝেমধ্যে, ইচ্ছেয় আর অনিচ্ছেয়। কত আশা নিয়ে এগিয়ে চলি সামনের দিকে ক্লান্তিহীনভাবে।

    তবু সেই কন্টাকীর্ণ পথের উপরেও পড়ে শুকুনের ছায়া।

    1. দুরাশা গুলোই দোর্দণ্ড প্রতাপে চোখ রগড়ায় সবসময়! আশা করতে করতে আত্মবিশ্বাসেও চিড় ধরে কখনো সখনো। তবু আশা নিয়েই পথচলা নিরন্তর!! শুভেচ্ছা শুভ কামনা জানবেন সবসময়🌹🌹

  3. জীবনের অগোছালো ছবি গুলো
    কখনোই গোছানো হয়না,
    প্রতিবার গড়ে-ভেঙে যে অবয়বে নিজেকে গড়ি
    তাকে দেখার আয়নাটা কেনা হয়না কখনো।
    আমার আমি কে কজনই খুঁজে পাই!!
    চিলের ডানায় কখনো কি লেখা যায়
    আকাশের ঠিকানা !?…

    মন উদাস করা কবিতা কেন লেখো বন্যা? তোমার মনে কি দয়া-মায়া নেই 😔😔

    1. দযামায়া আসলেই কম আমার সাবিনা, ভীষণ কম। ঘুরেফিরে সেই ফিরে আসি পুরোনো বিষাদ আর উদাসীনতায়।
      রোমান্টিক আমার আর হওয়া হইলোনা 😔😔😔

      1. আচ্ছা, রোম্যান্টিক হতে হবেনা। শুধু লিখলেই হবে। এককাজ করো, একটা প্রেমের কবিতা লেখো তাহলেই হবে। প্রেম প্রেম প্রেম আর থাকবে সেখানে 😂🙂

    1. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমিও দেখেছি বানান ভুলের ব্যাপারটা কিছুতেই কাটিয়ে উঠতেই পারছিনা। চেষ্টা থাকবে নির্ভূল লেখার। শুভ কামনা আপনাকে।

মন্তব্য করুন