আড়ষ্ট চোখে রাত

বহুদিন পর
হারিয়ে যেতে ইচ্ছে করছে খুব-
প্রতীক্ষার প্রসারিত বাহু
গোধূলি-টিপ
দিগন্ত-জোড়া চোখে রাতের আহ্বান

শোবার ঘরে অপেক্ষা
অনাকাঙ্ক্ষিত রিংটোন
বরাবরই অনভিপ্রেত আমার
ল্যান্ডস্ক্যাপে যথারীতি ন্যায়দৃষ্টি বাঁধা
মুক্তিপণ, গুম, খুন
প্রতিহিংসা, ষড়যন্ত্রের আগুন…

পরস্পর আস্থার হাত
ভারি করে তুলছে বুকের ভিটা
উষ্ণ-প্রশ্বাস, কণ্ঠনালি
নিশুতির আরুদ্ধ বাতাস
আড়ালে উঁকি দিচ্ছে অজানা শঙ্কা
আড়ষ্ট ভবিষ্যৎ

মোট পড়েছেনঃ ৬০৩জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. মাঝে মাঝে হারিয়ে যাওয়া ভাল — সেটা অবশ্যই স্বল্প সময়ের জন্য ——নিজের নতুন করে ফিরে পাওয়া যায়—
    কবিতায় ভাল লাগা রেখে গেলাম

মন্তব্য করুন