আমার সখীর হাসি,
অপলক চোখে রোজ দেখে হয়
প্রকৃতিও উচ্ছ্বাসী।
গাগরী কাঁকালে যায় সে যখন
নদীতে বিকেল বেলা,
আলো ছায়া করে লুকায়ে দেখতে
মেঘালয়ে বসে খেলা।
ফুল ফল শাখে খুশির দোলনে
আঁকতে বদনখানি,
বারে বারে ধরে বক্ষে জড়ায়ে
সবুজ পাতার ছানি।
ঘাস ঝাড়ে খেয়ে হরেক ফড়িং
দেখবার এসে দোল,
ক্ষণে ক্ষণে গড়ে হাতছানি দিয়ে
দুষ্টুর কলরোল।
দূর থেকে দেখে মমতার ঘড়া
অতল দু’খানি আঁখি,
প্রেমের আবেশে সুরে সুরে মাতে
যুগলে যুগলে পাখি।
অবশেষে যদি পা ফেলে ব্যাকুলে
ফিরতি বাড়ির বাটে,
বিরহীর বেশে সূর্য হারায়
ধুসর খেয়ালী পাটে।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৯১৭জন
আজ পড়েছেনঃ ০জন
একটু অন্যরকম ভাবনায় প্রকাশ কবি দা
নিরন্তর ধন্যবাদ রইল কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন।
ভাবনাময় কাব্যমাখা ভালো লাগল
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল ভাই।
সুস্থ থাকুন ভালো থাকুন।
অনবদ্য ভাবনায় মুগ্ধতা রেখে গেলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন।
কাব্যিক এবং নান্দনিক প্রকাশ।
হার্দিক ধন্যবাদ রইল অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন।
শুভ কামনা রইলো ভাই।
প্রকৃতি প্রেমি কবি শুভ কামনা রইল।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।
খুব ভালো লিখেছেন। ধন্যবাদ।
অশেষ আন্তরিক ধন্যবাদ রইল।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
কি সুন্দর লিখেন ! উপমায় ভরে উঠে কবিতার সৌন্দর্য। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।