
কাল তোমাকে কত করে বলেছি
যাবে কোথায়? পারলে নিয়ে যেও
লাল শাড়ি পরে নিব, হাতে শাখা-পলা
কপাল আর সিঁথি রাখবো রাঙিয়ে
শুনলে না, একদম শুনলে না
গেলে তো গেলেই একা- একবারও তাকালে না।
দেখ আজ আমার পরনে সাদা মেঘ
সমুদ্রের জোয়ারে হাত দু’টোও খালি
কপাল আর সিঁথিতে আবীর আর-
ঠাঁই নিবে না বলে দিয়েছে,
কি করি বলোতো? হচ্ছে রাগ
রাগ হওয়াটা কি স্বাভাবিক না বলো!
আমার চারদিকে-যে ঘিরে আছে শোকের পাহাড়।।
মোট পড়েছেনঃ ৭৭৩জন
আজ পড়েছেনঃ ০জন
চাওয়া পূরণ হল না কেন ?
অভিমানে চলঘ গেছে, পড়ে আছে শেফালি।
অভিমান ও বিষাদে ছেয়ে গেল।
হুম
আপনার রাগের কবিতা যদি একবার পড়ে, কবিতার নারী আর থাকতে পারবেনা চলে আসবে দেখবেন।
তাই 😀
আমার বুড়োর একটা গান আছে, যা প্রায়ই গুনগুন করি আমি। “কে বলে যাও, যাও, আমার যাওয়া তো নয় যাওয়া।”
যদিও কবিতার সাথে এ গান মোটেও যায়না।
এতো বিরহ প্রতিটি শব্দে।
ভালো লেগেছে খুব।
তাই দিভাই?
হ্যা গো দাদা।
ভালোবাসা নিও দিভাই
যে গিয়েঁছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবেনা,
তাই বলে পড়নে সাদা মেঘ, খালি হাত,আবির ছাড়া সিথি দেখতে চাইনা।
ভাল লেগেছে ভাইঁয়া ।
ধন্যবাদ আপনাকে।
বিমোহিত হলাম
ধন্যবাদ। জেনে ভাল লাগল।