আমার এলোমেলো ভাবনাগুলো

তোমার জন্য রেখে দেয়া পাঁচ টাকা দিয়ে কেনা,

সেই লাল গোলাপটা শুকিয়ে গেছে বহু আগেই।

ডায়েরীর ভেতর চাপা দেয়া কস্টগুলোর সাথে

রেখে দিয়েছিলাম যত্ন করে, ভেবেছিলাম কস্টগুলো

উবে গিয়ে গোলাপের সুঘ্রান শুষে নেবে আমার লিখা

তোমাকে নিয়ে সেই কবিতাগুলো।

কিন্তু ভুল ছিলাম আমি, গোলাপটা নিজেই

সেই কস্টগুলো শুষে নিয়ে কেমন যেন বর্ণহীন

হয়ে গেল। সেই প্রথম বুঝতে পারলাম,

কষ্টের আসলে কোন বর্ণ নেই!

বর্ষার দিন এলে আজও আমি বৃষ্টিতে ভিজি,

একদম একা, মনে মনে কল্পনা করে নিই,

তুমি আছ আমার পাশে!

শরৎ এলে এখনও আমি কাশবনের এলেমেলো

দুলুনি দেখি,  সাদার শুভ্রতার মাঝে তোমার সেই

নির্মল হাসিমাখা মুখখানা ভেসে ওঠে।

বসন্ত এলে আমি হলুদ পান্জাবি পরে সমস্ত দিন

ঘুরে কাটিয়ে দেই। সাথে থাক অদৃশ্য তুমি,

আমার ভাবনার সাথে খেলা করে পুরোটা দিন

পার করে দিয়ে আবার কোথায় যেন উধাও হয়ে যাও!

 

এভাবেই কাটে আমার এক একটা দিন, মাস, বছর,

আমার এলোমেলো ভাবনাগুলোকে নিয়ে,

যার পুরোটা জুড়ে শুধুই থাকে তোমার অস্তিত্ব।

মোট পড়েছেনঃ ৭৫০জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. যে যায় সে জানে না , বুঝতে পারেনা তার স্মৃতি আঁকড়ে কিভাবে একজন বেঁচে থাকে । খুব ভালো লাগলো কবিতা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

মন্তব্য করুন