“আমার আমি”

আমার আমি, বড্ড অগোছালো।

আমার আমি, আগেই ছিলাম ভালো।

আমার আমি, শুধু থাকি কল্পনায়।

আমার আমি, শুধু তোমাকেই এই মন পেতে চায়।

আমার আমি,যখন তখন, যেখানে সেখানে, ঘুরে বেড়াতে ভালোবাসি।

আমার আমি, শত অবহেলার পরেও

তুমি না চাইলেও বার বার তোমার কাছে ফিরে আসি।

আমার আমি, একটু শব্দেই ভয়ে আঁতকে থাকি।

আমার আমি,এই তুমিটাকে

ভাল করে চিনতে এখনও ঢের বাকী।

আমার আমি, সবসময় নিজেকে সাঁজাতে পছন্দ করি।

আমার আমি, যখন হাতে কাঁচের চুরি,কপালে নীল টিপ পড়ি, তখন নিজের কাছেই নিজেকে মনে হয়, স্বর্গ থেকে নামা এক ডানাকাটা পরী।

আমার আমি,খুব বেশি আবেগপ্রবণ আর অভিমানী।

আমার আমি, এই সম্পূর্ন রাগী ছেলেটার ভিতরের তুমিটাকে জানি।

আমার আমি, অল্পতেই রেগে যাই।

আমার আমি, আরও বেশি ভেঙ্গে পড়ি যখন তোমাকে কাছে না পাই।

আমার আমি, অবচেতনে শুধুই তোমার ছবি এই দুই চোখে আঁকি।

আমার আমি,তোমাকে এত ভালোবাসি যে কখনো দিও নাকো ফাঁকি।

আমার আমিটা সত্যি অনেক ভাল,

কিন্তু তুমি বকা দিলে মুখটা অল্পতেই হয়ে যায় কালো।

আমার আমিটাতেই,

সারাজীবন তোমাকে বেঁধে  রাখতে চাই,

আর তোমার তুমিটার মাঝে আমার আমিটাকে ধরে রাখতে  চাই।।।

মোট পড়েছেনঃ ১,৩১৪জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. আমার আমি- এমন করে বাসতে যদি জানি ভালো! মন খারাপের মেঘগুলো সব দূরে থেকেই ভাবলো শুধু, ওই মনে জায়গা হবে নাকো।
    এমনি করেই কাটুক তবে জনম;
    একটা তুমি থাকুক শুধু হয়েই তোমার আপন।

  2. নিজেকে নিজের মাঝে আজীবন ধরে রাখুন। নিজ-নিজস্বতা যতদিন থাকবে ততোদিনই সব কিছু নিজের থাকবে, রাগ/রাগী ছেলেটাও 🙂

    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

  3. আমার আমি নিয়ে দারুণ কবিতা পড়লাম। আপনি আপনার নিজস্ব সৌন্দর্যে বাঁচুন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর

  4. আমরা সবাই নিজের মত। চাইলেও কেউ কারও মত হতে পারবনা।আর চাওয়াটা অন্যায়।
    আল্লাহ এমন করেই তৈরি করে যদি খুশি থাকেন তাহলে নিজেকে বদলাতে চাওয়া তার সাথে কনটেস্ট এ যাওয়ার মত।
    শুভ কামনা ইকরি।

  5. নিজেকে চেনা সত্যিই কিন্তু অতোটা সহজ নয়। আজকের চেনাটা কালকে মনে হয় ভুল চেনা। তবু আপনি নিজেকে চিনে সব অনুভুতিগুলো কাব্যে রূপান্তরিত করতে পেরেছেন বলে শুভেচ্ছা।

  6. “আমার আমি, বড্ড অগোছালো।
    আমার আমি, আগেই ছিলাম ভালো।
    আমার আমি, শুধু থাকি কল্পনায়।
    আমার আমি, শুধু তোমাকেই এই মন পেতে চায়।”
    আমিত্ব নিয়ে এমন ভাবনা কজনাই বা পারে করতে।
    তাই তো আমি পড়তে গিয়ে জানা হল চিনতে।
    শুভ কামনা।

মন্তব্য করুন