আধফোঁটা লীলা

ম্যাডামের ব্রাশপ্রিন্ট শাড়ি
বর্ণালি ফুলেল- আঁচল
দেখতে দেখতেই
সুগঠিত বাগান হয়ে ওঠে
স্বাচ্ছন্দ্যলীলায়

তখনও শোঁকা হয়নি-
স্বর্ণচূড়া পাড় ঘেঁষে
সবুজপাতা
লাল-সাদা কুঁড়ির উঁকি-বুকি
আধফোঁটা স্পন্দিত গোলাপ
খয়েরি ডানায় রক্তজবা-ঝাড়…

একদিন ক্লাসরুমে
আলগোছে ডানা মেলে ভ্রমর
পাখনায় লেগে আছে তার
পরাগের বিবাগি গন্ধ
বিষাক্ত হুলে মধুর গেরুয়া স্বাদ

মোট পড়েছেনঃ ৮৪২জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন