আকাশ-আলোয় হেমন্ত

 

নীলের বাঁধানো আকাশ আলোয় মেঘেদের পালে, আকাশ ভেসে যায়,
এই হেমন্ত-ডাকে, সবুজ পাতাদের ঘ্রাণ আর পাখালির গানে,
এক মায়াবী স্বপ্নের মত সবুজের প্রান্তরে সোনালী ধানের শিষে;

নিরুত্তর সময়ের হাতছানিতে রহস্যময় হেমন্ত,
কাকে বেশী ভালোবাসো? আমাকে? না-কী ঐ দূরের আকাশকে?
ঐ উঁচুতে ভেসে যাওয়া!!

কুমারী প্রত্যাদেশের মত অপার মৌনতা নিয়ে হেমন্ত আসে, পরম আত্মীয়তার সাজে;
হৃদয়-রক্তে জমে থাকা প্রবল উচ্ছ্বাসে টের পাই, সে আবার এসেছে নাগরিক
বিচ্ছিন্নতা ছুঁড়ে ফেলে, স্বপ্নিল বাস্তবতায়, সোনা-সোনা রঙ ছড়িয়ে।

কৃষকের আত্মীয়তায় কাঁদা-কাঁদা মাটির সোঁদা গন্ধ নিয়ে চিরায়ত সোনালী ধানের উষ্ণতায়,
আড়ালের আবডাল না রেখেই বলছি, হেমন্ত এ-বেলায় তোমাকেই চাই, গ্রাম্য মৌনতায়,
ফ্যালফ্যাল করে চাওয়া-চাওয়ি করা অবাক চোখে, একাকীর ছেঁড়া-খোঁড়া সময়ের ফাঁকে
উজ্জ্বল নিরিবিলি রোদ-হৃদয়ে।

ছবি নেট থেকে।

মোট পড়েছেনঃ ৮৮৬জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. হেমন্ত- আমিও তোমাকে চাই‌ । নতুন ফসলে ভরে উঠুক কৃষাণের গোলা , সোনালি রঙে ভরে উঠুক বিস্তীর্ণ মাঠ, ঘাট। চমৎকার কবিতা হেমন্তের আকাশ-আলোয়। মহা অষ্টমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. পিঠা পুলি বাদ দিলেন যে! না পরের কবিতায় পাবো?
    ভাপাপিঠার গরম গরম সুবাস আপনার পঞ্চম ইন্দ্রিয় সজাগ করুক।
    ” ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় রে!”

    1. লিখে লিখে তো আর পিঠে-সুবাস পাওয়া যায় না, দাওয়াত পেলে ভাল হয়, গুছিয়ে লিখে ও ফেলা যায়।
      মন্তব্যের সুবাস অবশ্য পাচ্ছি।
      ভাল থাকবেন।

  3. “নিরুত্তর সময়ের হাতছানিতে রহস্যময় হেমন্ত,
    কাকে বেশী ভালোবাসো? আমাকে? না-কী ঐ দূরের আকাশকে?”
    সোনালী ধানে মিষ্ট হাওয়ায়
    কৃষকের মিষ্টি হাসিকে।
    সাথে কবির দৃষ্টিভঙিকে।
    ভাল থাকবেন। শুভ কামনা।

  4. পোড়ামুখো/মুখি হেমন্ত আর কার কাছে যাবে সেটাই ভাবছি বসে বসে! একাকীত্বের মৌনতা ভেঙে হেমন্ত ধরা দিক, সঙ্গ দিক সবাইকে
    দূরের আকাশ তো আপনারই প্রতিচ্ছবি
    তবে এতো সংশয় কেনো ভালোবাসা নিয়ে😁😁

    1. আকাশী ভালোবাসা নয় হাতের মোয়া !! যত খুশি খেয়ে ফেললাম।
      ধরা তাকে (হেমন্ত ) দিতেই হবে। ঠিক ঠিক আকাশ শুধুই আমার, সে দূর কিংবা কাছের.
      ভাল থাকুন হেমন্ত -কাঁথা গায়ে।

  5. নিরালা ভোরের আলো ফুটেছে শত শিউলির গুঞ্জনে,
    সুর্যটাকে দেখো!
    ঠিক যেনো কমলালেবুর সুমিষ্ট ঘ্রাণে মাতোয়ারা করে দিচ্ছে চারিপাশ!

    এবার
    বন্ধ চোখে হৃদ-দুয়ার মেলে দেখতে পাবে ঠিকঠাক,
    কুয়াশায় জড়ানো উষ্ণ অভ্যর্থনায় একফোঁটা সুখ-বিন্দু নিয়ে এসেছে…হেমন্ত!

    1. প্রাণ-পাওয়া অম্ল-মধুর হেমন্ত
      হাসি মুখে এসেছে ফিরে
      রূপের মাধুরী নিয়ে সহস্র শান্তির প্রতীকে,
      নিশ্চিহ্ন অতীত, আগামীর সুন্দর প্রত্যাশায়।
      ধন্যবাদ আপনাকে।

  6. এত সুন্দরভাবে চাইলেন হেমন্তকে, আপনার ডাকে সাড়া দিবে অবশ্যই।নাহলে আমি কানে কানে হেমন্তকে বলে দিব।ভালো থাকবেন ভাইয়া, শুভকামনা।

  7. সবুজাভ প্রকৃতিতে হেমন্ত আকাশ আলোয় সেজেছে।
    নতুন ফসলে ভরে উঠুক কৃষককের বিস্তীর্ণ মাঠ।
    খুবি ভালো ভাবনা,দাদা।

  8. নিরুত্তর সময়ের হাতছানিতে রহস্যময় হেমন্ত,
    কাকে বেশী ভালোবাসো? আমাকে? না-কী ঐ দূরের আকাশকে?***
    ভালো বাসুক সবাইকে।
    শুভ কামনা।

  9. মায়াবী হেমন্ত এসেছে কৃষকের জয়মাল্য হিসেবে। প্রকৃতি সেজেছে নতুন রুপে। হেমন্ত আমার খুব প্রিয়। না শীত না গরম।

    ভালো থাকুন ভাইজান।

মন্তব্য করুন