আকাশনীল

 

আকাশটাকে খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করে,
কোথায় তার দিগন্ত, কোথায় সীমারেখা!
বিষুবীয় রেখায় কেমন করে আকাশের বুক চিঁড়ে উড়ছে আকাশযান?
তখন কি রক্ত ঝরে? হাহাকারের প্রতিধ্বনি হয় কি ঐ নীলাম্বরে?
তাই কি আকাশের বুকে ব্যথার নীলতরঙ্গ বয়ে যায় যুগ যুগান্তরে?
বর্ষণধারা হয়ে মাটির বিছানায় সমাধিস্থ হয় কি অশ্রুজল!
চঞ্চলা মেঘগুলো কেমন করে ছুটছে ঐ ঝুলন্ত আঙ্গিনায়!
মেঘের ঠোকাঠুকিতে বজ্রপাত সে কি ব্যথার অনল-শিখা?
আকাশনীলের ঝুলন্ত সাম্পানে পরিযায়ী পাখিরা পাড়ি দেয় সাগর, মহাসাগর, মহাদেশ।

অহর্নিশি জল-আয়নায় কোন সে সুন্দরের অন্বেষণে অপলক চেয়ে রয়?
মিটিমিটি জোনাক-আলোয় কেমন করে রাতের তারা জ্বলছে  ললাট-আসনে?
চন্দ্র-সূর্য কেমন করে ঐ আবক্ষে জীবন কাটায় কালের পরিক্রমায় আহ্নিক বলয়ে?
চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ সে-কি নীলাম্বরের রসনাবিলাস ক্ষুধার নিমিত্তে?
মঙ্গলগ্রহে মঙ্গল, শনির দশা নিয়ে শনি- কেমন করে একই জমিনে আছেন তারা দিব্যি!
বৃহস্পতি ও আছেন তুঙ্গে মহাকালের আলোকবর্ষ ছুঁয়ে।
চাঁদের বুড়ি চরকা কাটে নাকি চাঁদ মামা হয়ে জ্বলছে শশাঙ্ক
কালের আবর্তে?
উল্কাপিণ্ড দলছুট হয়ে কোন সে বিরহে আত্নাহুতি দেয়?
ক্ষণে ক্ষণে পোষাক বদলায় কোন সে আনাড়ী প্রেমের অবগাহনে?

মোট পড়েছেনঃ ১,৩৮৮জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

    1. প্রথম হবার জন্য অভিনন্দন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল

  1. আকাশ ছোঁয়ার ইচ্ছে নিয়ে অক্ষরগুলো পরতে এসেছিলাম! এসে দেখি একি! শুন্য নীলাম্বরের অতুল সম্পদের বিশাল ধনরাশির সমাহারের বর্ণণা! কে কার দুঃখে দুঃখী ভাবছি বসে এখন।
    শব্দের সমাহারে দারুন মুন্সিয়ানার স্বাক্লহর দেখে চমৎকৃত হলাম ছোটদি। মঙ্গল কামনা রেখে গেলাম।

    1. আপনার এমন মন্তব্যে আর কি বলবো! খুব ভালো লাগলো। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরাপদে থাকুন সুস্থ থাকুন। মঙ্গল কামনা রইলো

  2. আকাশের বিশালতার মাঝে লুকিয়ে আছে কত সুখ, দুঃখ, বেদনার স্মৃতি। সব কি আর সবাই উপলব্ধি করতে পারে। নীলাকাশের নীলকে অনুভব করতে হয়। যারা পারে তারাই জীবনে স্বার্থক। কষ্টকে জয় করার জন্য মনকেও আকাশের মত উদার হতে হয়।

    চমৎকার লিখেছেন আপু। শুভকামনা রইলো।

  3. ইশ্ এত সুন্দর করে সাজিয়ে পরিবেশন।
    চমৎকৃত হলাম। আসলেই আকাশ কি বব্যাথা পায় কাদে কিংবা রেগে গর্জন করে।হতেও পারে।
    আপনার মত করে মন্তব্য করতে পারিনা॥আপনি তো আপনার তুলনা।সকাল সকাল মুগ্ধ হলাম। শুভ কামনা।

  4. আকাশ-বুকের দখল নিয়ে হিংসুটে মেঘের চুলাচুলি নখানখিতেই বজ্র-বান ছুঁটে আসে।
    চাঁদের বুড়ি ক্ষণে ক্ষণে পোষাক/চেহেরা কী না কী করে সেটিও ভাবার সময় হয়েছে।

    1. এতোক্ষণ এ গঠনমূলক মন্তব্য পেলাম। অবশ্যই ভাবার সময় এসেছে। শুধু সৌন্দর্য উপভোগ করলেই হবে না , তার অন্তর্নিহিত তাৎপর্য ও সারমর্ম টাও খুঁজতে হবে। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো। শুভ সকাল

  5. দিদিভাই,
    আকাশের ঐ নীলের বুকে নিহত আছে সব জল্পনা কল্পনা। আকাশ যত না আকর্ষনীয় তার চেয়ে প্রিয় কল্পানায় নীলাম্বরের সঙ্গে নিজেকে হারিয়ে ফেলা। কবিতাটি মনমুগ্ধকর।
    শুভ কামনা।

  6. “আকাশটাকে খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করে,
    কোথায় তার দিগন্ত, কোথায় সীমারেখা! “
    ছেলেবেলায় স্বাদ ছিল মোর আকাশ ছুয়ে দেখা
    আজ ও আমার হয় নি জানা মনটাই থাকে ফাঁকা।
    ভাল লাগলো দিদি। শুভ কামনা।

মন্তব্য করুন