জোনাকির মত বুকের কোটরে আলো জিইয়ে রেখে
জেগে থাকে দালানগুলো
সমস্ত মানব জাতি অন্ধকার বিবেক নিয়ে ঘুমায়
সূর্যতো সুদূর পুবে
এসো, ঘুমেই না হয় কাটাই আরো কিছু কাল
চাতক তৃষ্ণা নিয়ে শতাব্দী কাতরায়-কাতরাক
কি আর বিভেদ বলো আঁধার বিবেক কি-বা দানবে!
মোট পড়েছেনঃ ৬৩৬জন
আজ পড়েছেনঃ ০জন

আমাদের দেশে সেই ছেলে হবে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
মনে পড়ছে এমন একটা কবিতা কোন ক্লাসে যেন পড়েছিলাম।
তৃতীয় শ্রেণীর কবিতা এটা
অনেক সহজবোধ্য আগের দুটোর তুলনায় 😀
আপনার ব্যস্ততম সময়ের কিছুটা অন্যদের মাঝেই চাই ভাই।
শুভেচ্ছা -{@
আচ্ছা সময় দেওয়ার চেষ্টা করবো।
ধন্য হলাম তবে… সোনেলায় আপনার পদচারণা আরো আনন্দিত হোক আর আপনার ছোট ছোট কবিতা দিয়ে আমাদের মুগ্ধ করুন বারেবারে 😀 -{@
অনেক ধন্যবাদ দাদা।
আপনার জন্য,
শূন্য থালায় অন্ন দিও গো
কষ্ট দিও না
একশত বিশ প্রহর-
অপেক্ষায় থাকবো!
পৃথিবীর শেষ অন্ন
দুজনেই হবে ধন্য। 😀
বাহ! বেশ লেখেন তো আপনি!! (y)
তাই? জেনে অনেক ভাল লাগলো। ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাকে। 🙂