অলীক ভাবনা (ট্রায়োলেট)

জন্ম নিয়েই ভাববি রে তুই জীবন আমার ধন্য!
দেখবি না তোর হৃদ গহীনটা কিসের উপর ন্যস্ত!
রয় যদি তা পাপ কালিমার রঙে হয়ে বন্য,
জন্ম নিয়েই ভাববি রে তুই জীবন আমার ধন্য!
মন না হলে দুঃখে কাতর একটু পরের জন্য
থাকুক যতই নিত্য সুখে আপন কাজে ব্যস্ত,
জন্ম নিয়েই ভাববি রে তুই জীবন আমার ধন্য!
দেখবি না তোর হৃদ গহীনটা কিসের উপর ন্যস্ত!

ছবি : সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ১,১৮৮জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. জীবনের আসল সার্থকতা হলো পরের জন্য কাজ করার।নিজেকে বিলিয়ে দিতে পারলে অন্যের উপকারের জন্য তাহলে আসল সুখ লাভ করা যায়।

  2. ‘প্রত্যেকে আমরা পরের তরে’- এই কথাটি ভুলে গিয়ে নিজের স্বার্থ নিয়েই পড়ে থাকি। অহমিকা খুব খারাপ। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি

  3. নিজের জন্যে বেঁচে থাকার মাঝে জন্ম নেয়ার সার্থকতা নেই। যারা নিজের জন্য বেঁচে থাকে তাদের মরন হয় আফসোস করেই।
    শুভ কামনা 🌹🌹

  4. পরের কারনে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও,,,
    তার মত সুখ কোথাও কি আছে আপনার কথা ভূলিয়া যাও!!!
    কবি যথার্থই বলেছেন। আপনার লেখনিতে মুগ্ধ হলাম। শুভ কামনা।

মন্তব্য করুন