অরিন্দম

পাহাড় কাটা রাত,ঘুমন্ত শৈশব সাঁতার কাটছে

স্বর্ণালী কিশোর পাতায়।

বিষপ্রসূনে ঝলমলে চারিদিক,

গ্রেনেড হামলায় ঝলসানো স্বদেশের দেহ!

ঠোঁট ছিঁড়ে থেঁতলে যাচ্ছে রক্তাক্ত অক্ষর

চৈতন্য জুড়ে নেমেছে আজ ধূমকেতু।

ভাবনার কৈশিক জালিকায় নরক্ষেত্র

নেমেছে ব্যোম থেকে।

অম্বুর ক্ষিপ্ত তৃষ্ণা, ঝুলে থাকা শশীর হাসি

সবকিছু আমাকে বলে,

‘আমি কোনো আগন্তুক নই’,আমি বাঙ্গালি

আমি বেঁচে থাকার চিৎকারে একশোকোটি প্রাণ

আমি মুক্তির সংগ্রামে বীভৎস অরিন্দম।।

 

 

 

 

মোট পড়েছেনঃ ৯৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. ঐতিহাসিক ছবি আর প্রতিবাদের সংলাপে কবিতায় অনন্য রুপ দিয়েছেন। শব্দ চয়ন মুগ্ধ করার মতো। অনেক ভালো লাগলো।

    আগের পোস্টের কমেন্টের রিপ্লাই কিন্তু পাইনি। কমেন্ট লেখা কিন্তু পোস্ট দেয়ার চাইতেও কঠিন। 😊

    আরও লিখুন, শুভ কামনা 🌹🌹

    1. অনেক অনেক ধন্যবাদ আপুমণি। আসলে আগের পোষ্টে কমেন্টগুলো রিপ্লে করিনি, কেমনটা ভালো লাগছিলো নাহ। রিপ্লে না করার জন্য সরি।।

  2. আমি কোনো আগন্তুক নই’,আমি বাঙ্গালি

    আমি বেঁচে থাকার চিৎকারে একশোকোটি প্রাণ
    আমি মুক্তির সংগ্রামে বীভৎস অরিন্দম।।
    অসম্ভব ভালবাসা রইল কবিতাটি।

মন্তব্য করুন