অবসন্ন সূর্যাস্ত

 

সারি সারি দীর্ঘ-পথে
ক্রমশ বিস্তৃত লতাপাতা-ঝোপঝাড়ে,
কণ্ঠ রোধের অকাল বৃষ্টি বন্যা দেখে দেখে
হেঁটে-হেঁটে বিরূপ নিষ্ঠুর প্রকৃতিতে,
সপে যায় তুচ্ছ এ প্রাণ;

এ জীবন এখন যেন শুধুই চুপ থাকা
চুপচাপ দেখে যাওয়া;
সুখ-নিদ্রার আকাঙ্ক্ষা যেন অলৌকিক পাওয়া
নির্বোধ অজ্ঞানতা এখন আকাশ ছোঁয়া,
রুষ্ট-ক্রুদ্ধ ক্ষুধার আহার্য
হৃদয়-আগুন-চুল্লিতে আর জ্বালানো হয় না।

অবসন্ন সূর্যাস্তের প্রতিধ্বনি আমার এই
হাঁটা পথে হেঁটে যায় পাশাপাশি।

ছবি নেট থেকে।

মোট পড়েছেনঃ ১,১৫৮জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. আসলেই ভবিষত কথা গেছি ফুলে
    জিবনের গল্প বুঝি এই গেল গুলে
    যাপিত জিবন হয় অবসানের পালে
    স্বপ্নহীন মানহীন গলিত বাসনা জালে।

  2. ভাইয়া অবসন্নতায় আমরা সবাই ভুগছি। ধৈর্য্য ধরে চুপচাপ দেখা ছাড়া কোন উপায় নেই। ঈশ্বর সহায় হোন সবার। মুক্তি দিক এই দূর্বিসহ জীবন থেকে। শুভ কামনা রইলো

    1. অবশ্যই এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি ই আমাদের এক মাত্র কাম্য, অবশ্য সে মুক্তি কখন কী ভাবে তা আমাদের অজানা।
      আপনি অবশ্যই ভাল থাকবেন।

  3. “অবসন্ন সূর্যাস্তের প্রতিধ্বনি আমার এই
    হাঁটা পথে হেঁটে যায় পাশাপাশি।”
    বন্ধু আমার ভেবে বসে
    অবসরে বসি।
    এই বয়সে চিন্তা দেখে
    মুচকি করে হাসি।
    হতাশ হওয়ার কারন নেই হাটব পাশাপাশি।
    ভাল লাগলো। শুভ কামনা।

  4. সূর্যাস্তের সময়টাতে ঠিক এমনই মনে হয়। দিনভর যার উত্তপ্ত-আহ্লাদে দিশেহারা হয়ে প্রাণবায়ুরা ছন্দছাড়া আকুলিবিকুলিতে অধীর হয়ে পড়ে, দিনশেষে তারই বিদায় মেনে নেয়া যায় না। মনেহয় সে চলে যাচ্ছে সমস্ত দিনের সবটুকু শ্রান্তি, ভুল-ভ্রান্তি গুলো কেবল একার হাতে নিয়ে, নিঃস্ব করে।

    আবার যদি সূর্যোদয়ের মূহুর্তে, জীবনের অন্তঃপুরে যেতে যেতে কখনো প্রকৃতির সাথে দেখা হয়ে যায়, তখন মনে আসবে,

    ওহে অগ্নিপিণ্ড, দৃঢ় হও স্বর্গস্নাত হয়ে,
    নিমজ্জিত করো মম হিয়া
    তব স্বর্ণালী আলোকে..

    1. স্বপ্ন স্বপ্ন আশাবাদ ভাবতে ভালো লাগে, এমন সুন্দর করে দেখতে পারলে।
      স্বর্গ-স্নাত হতে কে না চায় ঊষার স্বর্ণালোকে!
      স্বর্ণ-ভোর সবার হয় না।
      এমন আশা -মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

  5. আমি যখন দিনের শেষে সূর্যাস্তের আগে একা একা কোনোএক পথে হেঁটে চলি, আর যদি সূর্যাস্তের সে দৃশ্যটা চোখে পড়ে; তখন নিজের শেষ সময়ের কথাই ভাবতে ভাবতে পথ চলি। আর সূর্যটাকেবলি তুমি আজকের মতো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ! রাত শেষে আবার আমার এই পৃথিবী নামক গ্রহটি আলোকিত করতে রাত শেষে নিশ্চয়ই উদিত হবে। কিন্তু আমার জীবন যদি একবার তোমার মতো অস্ত যায়, তাহলে সেটাই হবে আমার জীবনের শেষ বিদায়। আমি আর তোমার মতো এই পৃথিবী নামক গ্রহটিতে উদিত হতে পারবো কি?

    1. প্রতিটি সূর্যাস্ত আমাদের কে জীবনের শেষ প্রান্তের কথা তীব্র ভাবে মনে করিয়ে দেয়া ,
      আমরা জানিনা না প্রভাত সূর্য আমরা দেখবো কী না।
      খুব সুন্দর করে ই বলেছেন আমার মত ভাবনা।
      ভাল থাকুন।

  6. সমস্ত ক্লান্তিবোধ, অবসন্নতা নিয়ে
    সূর্য অস্তমিত হয়ে আবার ফিরিয়ে দেয়/দিচ্ছে
    নতুন করে দুরন্ত প্রাণবন্ত চঞ্চলতা
    তাই হতাশ নয় নতুন সৃষ্টির সূচনায় উন্মত্ত অধীর হোক কবি হৃদয়

  7. মহারাজ যেন বড্ড উদাস? নতুন আশা নতুন স্বপ্ন নিয়েই কিন্তু মানুষ বেঁচে থাকে। পরাজিত হয়ে নয়, মাথাউঁচু করে থাকাটাই জীবন। সব বিপদ একদিন কেটে যাবে ইনশাআল্লাহ।

    শুভকামনা রইলো ভাই।

  8. সময়ের প্রেক্ষাপট এতো চমৎকার শব্দের মেলবন্ধনেে সাজিয়েছেন।
    খুব ভালো লাগলো।
    সময়টা আসলেই অস্থিরতার মধ্যে কাটছে সবার।
    ভালো থাকবেন শুভকামনা রইল

মন্তব্য করুন