অপমান

=====================
বার বার ভালবাসা কে অপমান করেছো,
তোমাদের কাছে ভালবাসার মূল্য অনেক;
অথচ শত বার অপমান সহে করে- করে
আমি ভালবাসা এতটুকু বুঝলাম কই!

আমি স্বার্থপর- জ্ঞানহীন আমার কাছে
কোন মূল্য নেই- আমি নাকি মূল্যহীণ হয়ে উঠছি
এক পথযাত্রী কিংবা ভয়ঙ্কর প্রলয়!

শেষটা কোথায় জানি না যেটুকু জানি
শুধু মৃত্যু আর মৃত্যু তাই না- বুঝেছি
এই এখন অথবা তখন-

তবুও ভালবাসার জন্য অপমানিত-
রাস্তার ধুলা বুঝায়- কুহক পাখির গান শুনায়-
অতঃপর কিছু বুঝি কতটকু অপমান।

৩০ ফাল্গুণ ১৪২৬, ১৪ মার্চ ২০
———————————–

মোট পড়েছেনঃ ১,২৩৬জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. কিযে বুঝলাম, আর কি বুঝলাম না…. কিছুই বুঝলাম না। ভালবাসা সেকি অপমানিত হবার বিষয়? কেউ পেলো তো কেউ পেলো না….
    পেলে মহার্ঘ। না পেলে নিয়তি।
    তবু ভালবাসা – ভালবাসাই।
    শুভ কামনা।

    1. জ্বি কবি লিফি আপু
      ঠিক বলেছেন ভালবাসা নিয়তি
      সেখানে অপমানিত হয় না;
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———

    1. জ্বি জিসান দা ঠিক বলেছেন ভালবাসা অপমানিত হয়
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———

মন্তব্য করুন