অন্যরকম ‘সে’

একটু অন্যরকম সে এখন, একটু যেন রকমফের, একটু যেন কেমন-কেমন,
কেমন সে রকমটি? তা জানিনে, জানি, কিন্তু বলবো-না, বলত দিচ্ছে না-তো;
অনায়াস মসৃণ জবরদস্তি-হীন হাসিতে বিভাজিত, বিবর্তিত!

(আমি) ভাবি, রকম অবশ্যই অন্য, অনন্যতা বলছি-নে;
সে এখন কথা বলে পথপার্শ্বে জানা/অজানা ফুলেদের সাথে,
সে এখন কথা বলে দীর্ঘক্ষণ, ঝাল-মুড়ি ওয়ালা/ফুসকা বিক্রেতার সাথে,
মসজিদের হুজুরের সাথে, ফুটপাথের পাজামা বিক্রেতাদের সাথে,
কত কত আপন আপন সে পরণ-কথা!
গ্রিন-বাসে চড়ে চষে বেড়ায় জনারণ্যের এই শব্দ-শহরে;
অকস্মাৎ পেয়ে যায় দারুণ সাধের মরুভূমির কাঁচাপাকা খেজুর।

এতো এতো আলোর ঝড়েও আধখানা চাঁদ উঁকি দেয়, ঐ আড়াল-বাঁকে,
মনের গভীরে এঁকে রাখা একটি আধো-মসৃণ ছবি পিছু ডাকে বারে বারে;
প্রসন্ন হও হে অবিশ্বস্ত প্রতিশ্রুতি, অকৃপণ উত্তাপের উদ্দাম কলেবরে।

মোট পড়েছেনঃ ১,০২৪জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. এ-রকম,সে-রকম বা সব রকম বাদ দিয়ে অন্য-রকম-সে,,তাইতো ব্যতিক্রম।আকাশের পানে হা-য়ের মুখে ফুসকা ঢুকে যাওয়ার দৃশ্যতে যে শিল্প থাকে এটা শুধু ব্যতিক্রমিই বুঝতে পারে।আর আরবের খোরমা-খেজুরের স্বাদ ,,ওটাই বা বোঝে ক-জন ?অন্য রকম-সে থাকুক অন্যরকম হয়ে আমাদের ভালো লাগায়। -{@

    1. এ দেখছি ফুসকা প্রেমী!!
      ফুসকা খাওয়ার দৃশ্যে শিল্প থাকে কী-না জানি-নে,
      তবে সে দৃশ্য অতিব মনোহর/মনোরম তা আপনিও জানেন, বোধ করি ভাল করে ভাল ভাবেই জানেন!!
      কাঁচা খেজুরের স্বাদ আসলেই ‘অন্যরকম’!!

  2. আচ্ছা খুব বুঝি পর্যবেক্ষণ করা হচ্ছে!
    যে যেমন থাকতে পছন্দ করে থাকুক না।
    এলোমেলো ঘোরাফেরা ভালোই লাগলো গুরুজি।
    কেমন আছেন জানতে চাইব না। তবে আশা করি ভালো আছেন। ভালো থাকুন সর্বক্ষণ।
    দোয়া চাই।

    1. হ্যাঁ, আপনি ধরে ফেলেছে, এই একটু দেখি-টেখি আর-কী!!
      সেই দেখি বলে/ দেখতে পাই বলেই আপনাদের কাছে তুলে ধরতে পারি।
      আল্লাহ আমাকে যেখানে যেমন রাখেন তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি, যদিও তা অনেক কঠিন।
      অপারেশন টেবিলে প্রচণ্ড যন্ত্রণায় তাঁর কাছেই সাহায্য চাই।
      আল্লাহ আপনাকে ভাল রাখবেন অবশ্য-ই।

  3. সে সেরকম, যা্‌ যা ভাল লাগে, করুক সে, মেতে থাক তাঁর মত।
    সাধের মরুভূমির কাঁচাপাকা খেজুর। দারুন।
    কাচা খেজুর তা অন্যন্য।

মন্তব্য করুন