অনুভব

অনুভব_১

সেটুকুই সঞ্চয় আমার
যেটুকু তুমি স্বহস্তে করে গেছো দান
এ সঞ্চয়টুকু নিয়েই আমি
জীয়ে রেখেছি আমার প্রাণ।

অনুভব_২
শূন্য আমিকে পূর্ণ করেছো
বিশাল আকাশসম মায়ায়,
গভীর সমুদ্রসম ভালোবাসায়
পূর্ণ আমি’র এ জীবনে আর
তোমার কাছে চাইবার কিছু নেই।

~সুরাইয়া পারভীন

মোট পড়েছেনঃ ১,৪৮৮জন আজ পড়েছেনঃ ০জন

৩৯টি মন্তব্য

  1. অভিনন্দন এবং শুভ কামনা আপু। এখানে আপনাকে দেখে খুব ভাল লাগছে।এখানে আমরা আরো অনেকেই আছি। সাথে থাকুন ভাল লাগবে। চার লাইনের অনুকবিতা যেন বিশাল এক অকৃত্রিম ভালবাসার অর্থ বহন করে। চমৎকার।

  2. প্রথমেই বোনটিকে স্বাগত জানাই সোনেলা ব্লগে, এ এমন এক জায়গা যেখানে আপনি আপনার মনের মাধুরি মিশিয়ে লিখতে পারবেন, এইখানে পাবেন সারা বিশ্বের পাঠক সমাজ, মনে রাখবেন এ আপনারই উঠোন, নিয়মিত লেখার অনুরোধ করছি।

    এখন আপনার লেখাতে আসছি, প্রথম লেখাতেই খুব সুন্দর কাব্য দিলেন, আমি সত্যি মুগ্ধ হলাম। 😊

    1. সোনেলায় স্বাগতম। অল্প পাওয়াতেই সুখী হওয়া যায় যদি সেখানে ভালোবাসা থাকে। পাওয়াগুলি তখনই পূর্ণতা পায় যদি সেখানে থাকে প্রেম।

      লিখুন নিজের মত করে। শুভেচ্ছা রইলো।

  3. সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।
    লেখুন এখানে নিজের যত কথা আছে সব।
    নিজে লেখুন, অন্যের লেখাও পড়ুন।

    নিজকে উপলব্দি করার সুন্দর দুটো অনু কবিতা নিয়ে আত্মপ্রকাশ হলেন সোনেলায়।
    শুভ কামনা।

  4. সেটুকুই সঞ্চয় আমার
    যেটুকু তুমি স্বহস্তে করে গেছো দান
    এ সঞ্চয়টুকু নিয়েই আমি
    জীয়ে রেখেছি আমার প্রাণ।
    সুন্দর অনুভূতি, চমৎকার লিখেছেন দিদি
    খুব ভালো লাগছে।

  5. অল্পতে তৃপ্তি পাওয়া অনুভবটুকু মহীয়ান করুক আমাদের সকলের মন মনন।
    সোনেলার সোনালী উঠোনে স্বাগতম আপনাকে।অভিনন্দন।সুন্দর অনুভব ছড়িয়ে দিন আমাদের মাঝে।
    শুভেচ্ছা জানবেন।
    শুভ কামনা।

  6. সোনেলা ব্লগ পরিবারে আপনাকে সুস্বাগতম।
    জোড়া অণুকবিতায় সুলেখনির পরিচয় দিয়েছেন প্রথমেই। অনেক অনেক লিখুন, পড়ুন বাকিদেরও। সানন্দে সোনেলার উঠোনে মেলে ধরুন নিজেকে।

    শুভ কামনা নিরন্তর 🌹🌹

মন্তব্য করুন