মূল লেখায় যান

অতঃপর অতীত

রোকসানা খন্দকার রুকুকবিতা১৪টি মন্তব্য

কবিতা,কাকে নিয়ে লিখি?

বিশ্বাস কর ‘বাবা‘কেউ নেই,

আমার ‘বাবুটা’তুমিই তো আমার সব।

প্রেম ছিলো না কোনকালে কারো সাথেই!

তুমিই আমার প্রথম শেষ সবকিছু

জান‘ সোনা‘রাগকরনা?

এই মাথায় হাত দিয়ে বললাম-

কবিতা আমার কল্পনা ছাড়াআর কিচ্ছু না।

বিশ্বাস হলোই না, তাহলে আর কি করার?

তুমি জীবনে প্রেম করনি,

কারও দিকে তাকাও নি তাই বলছ?

নাকি তোমাকে পাত্তাই দেয়নি বা প্রেম করার যোগ্যতাই ছিলনা কিংবা অসুস্থ তুমি।

তাই আমায় এত সন্দেহ তোমার!

 

হ্যাঁ!তোর যোগ্যতা ছিলনা কাউকে আপন করার,আপন করতে জানিস তুই।

আমি অনেকের ভীড়ে একজনকে বেছে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়িয়েছি, দুর্নাম হয়েছে,রটনা হয়েছে,লোকে কানাকানি করেছে তোর কোন সমস্যা?

আজও তাকে নিয়েই লিখি।

কি করবি ছেড়ে যাবি? যা,

আমরা কবেই বা কে,কাকে ধরেছিলাম।

আমি মরে যাচ্ছি না তোর জন্য বরং অভিনয় করতে হবে না আর!

লোকদেখানো ভালো বাসা বাসির ঢং।

আমার অতীত যদি তোর সমস্যা হয়,

তাহলে তুই গেলেই বাঁচি?????

 

মোট পড়েছেনঃ ২১১১জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. আমরা নিজেদের অতিত লুকাতে বব্যস্ত থাকি বিশেষ করে বর বা বউ এর কাছে কিংবা অনঅন্যকেও হতে পারে।অতীত আসলে জীবনের একটা বড় অংশ । তাই এটাও বেঁচে থাকার অংশ। লুকোচুরি করলেই সমস্যা আরও বাড়ে।এটা আমার একানত অনুভূতি।

  2. আপু মেয়েরা লেখালেখি করলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। ঘরে বাইরে।
    তবে আমার বিশ্বাস অতীতেেে চেয়ে ও বর্তমান মূল্যবান।
    একজন পুরুষ লেখক লেখালেখি এবং সংসার দিব্যি আরামে করতে পার?
    নারী লেখকের কবিতার ‘তুমির’ ঠিকুজি কুষ্ঠিি সহ জানতে চায় ঘরে বাইরে সবাই।
    ভালো লাগলো এমন একটি পোস্ট দেওয়ার জন্য।

  3. বাহ্ দারুন একটি অভিজ্ঞতার বহিঃপ্রকাশ। নারীরা লিখলেই হাজার টা কৈফিয়ত দিতে হয়, কথা শুনতে হয় । নারীরা কোন পেশা , নেশাতেই ভালো নেই। লেখালেখিতেও বিধিনিষেধ! ভালো লাগলো আপু। শুভ কামনা রইলো

  4. কবিতা লিখতে অতীতকে প্রয়োজন যারা এমনটা ভাবেন তারা বোকা। একজন মানুষের অতীত থাকতেই পারে। এটাই স্বাভাবিক।

    সে নারী হলে তা প্রশ্নবিদ্ধ আর পুরুষ হলে সাত খুন মাফ তাতো হতে পারেনা। পুরুষ শাষিত সমাজে নারী এখনো অবহেলিত। মনের কথা সাজিয়ে দু লাইন লিখতে গেলেও হেয় হতে হয়।

    এই সমাজে ভালো কিছু করতে গেলে প্রশ্নবিদ্ধ হবেই। এসবে কান দেয়া যাবেনা আপু। নিজের মত থাকুন। যারা আপনজন তারা অবশ্যই বুঝবেন।

    শুভকামনা রইলো।