কেউ কি মনে রেখেছে আমায় ?

কেউ কি মনে রেখেছে আমায়? একজন শিশির কনা, একসময় ছিলো এই সোনেলায় ? কারো হৃদয়ে কি এই গানটি একবারো  বেজেছে ? তোমাকে মনে পরবে যখনি জোসনা হাসে, তোমাকে মনে পরবে যখনি আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে

এখনো পুর্নিমা আসে এখানে, কোন বন্ধু কি এমন ভাবনায় আপ্লুত হয়েছেন ? সেই রাতে রাত ছিলো পুর্নিমার, রং ছিলো ফাল্গুনের হাওয়াতে

কেউ কি নেই এখানে? এই শিশির কনার জন্য এমন আবেগ দিয়ে কিছু বলার? হয়ত তোমার জন্য হয়েছি প্রেমের বন্য …

কত আপন মানুষ এখানে আমার। লীলাবতী দিদি, বনলতা দিদি আরো কত কত সোনার মানুষ। কত হাসি আনন্দ সুখ দুঃখ এই সোনেলার বাগানে। কিন্তু কে গেয়েছেন এই গান ? আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পরবে মনে কাছে দুরে যেখানেই থাকো

মনে পরে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে কত যে গান কত যে সুর কত যে গান
ভেবেছিলাম এমন কোন গান রচিত হবে আমার জন্য। কিন্তু এই সামান্য শিশির কনাকে কে মনে রাখে ?

তবে আমার ঠিকই মনে পরে সেই সব দিন এর কথা, কত আবেগ দিয়ে ভালোবেসেছিলাম এই সোনেলাকে সবাই। ভালোবাসার ঝরনা ধারা এখনো বহমান।

শ্রাবন এর সন্ধ্যায়  সবাই তো এমনই কথা ভেবেছি এক সময়।

সোনেলা তোমার জন্য এই গান আমার
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।।

বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি

কত দূরে যাবে বলো।
তোমার পথের সাথী হবো আমি।।

একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি

কোন দূরে যাবে বলো।
তোমার চলার সাথী হবো আমি।।

মোট পড়েছেনঃ ১,৫৬৯জন আজ পড়েছেনঃ ০জন

৪৩টি মন্তব্য

  1. শিশির কনা চাইলেও তাকে সোনেলা ভুলে যেতে পারবে না।
    সে যে সৃষ্টি যন্ত্রণার মত মিশে আছে সোনেলার পড়তে পরে।
    শত ব্যস্ততার মাঝেও ঢু মারছেন লিখছেন দেখে সত্যি ভালো লাগল।

    1. সোনেলা মনে রেখেছে এটিই আমার বড় প্রাপ্তি ভাইয়া। সোনেলা বাড়ি নির্মানের কারিগর, সৃষ্টি যন্ত্রনার আনন্দ সব কিছুই যে মিশে আছে যে শিশির কনার সাথে।

  2. আমার এখানে প্রায় সারাবছর শিশির পরে, ভুলি কেমন করে?
    এত্তো গুলো সুন্দর গানের জন্য আপনাকে এত্তো গুলো ধন্যবাদ।
    মাঝে মাঝে আসা যায়না বুঝি?

    1. আপনার একটি শিশিরের ফটো নিয়ে নিতে পারি আমার প্রফাইলের জন্য। আপনাকেও ধন্যবাদ আপু। আসার ইচ্ছে সারাক্ষনের আপু। আসবো সামান্য সময় পেলেই।

  3. ঘুমন্ত আমি বলেছেনঃ অনলাইন জগৎ টা এমন এখানে পেজ রিফ্রেশ হওয়ার সাথে সাথে মানুষ ভুলে যায় পুরনোদের।
    সহ মত।

  4. নামটা কেমন পরিচিত পরিচিত লাগছে।
    প্রশ্ন টা আমাদেরও
    কেউ কি সোনেলাকে মনে রেখেছে ?

    এতগুলো পছন্দের গান দেয়ার জন্য ধন্যবাদ।

  5. আপনাকে মনে নেই আমার। আমি তো এলামই সেদিন। তবে আপনাকে চিনতে আমার আর কষ্ট হবে না। আপনি যে সবসময় সুরের মধ্যে ডুবে থাকেন তা বেশ বুঝতে পারছি। খুব ভালো লেগেছে আপনার লেখা।

মন্তব্য করুন