মূল লেখায় যান

সর্বশেষ লেখা

লাল বরণের সূর্য

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৫টি মন্তব্য

সবুজ মাঠে ঢেউ খেলে বাও দোলে ধানের শীষ, পত্র নাচে ঠিক নীচে তার রব করে ফিস ফিস! দোয়েল বাজায় শিস! উজান গাঙে পাল উড়ে গায় ভাটিয়ালি গান, বাউল বুঝে একতারা তার বক্ষে রেখে প্রাণ! মুয়াজ্জীন আজান! হরেক সাজে ছয় ঋতু গা’র পাল্টে বলে চাম, কৃষক শ্রমিক রোজ হেসে তার কর্মে সপে ঘাম! বাপ-দাদার সুনাম! বেলা… [বিস্তারিত]

স্বাধীনতা আজো ভূলুণ্ঠিত

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৬টি মন্তব্য

হায়েনার দলেরা আজো উল্লাসে মাতে লাখো মায়ের বস্ত্র-হরণে, আজো প্রতিবাদে ভাইয়ের শব রাস্তায় পরে রয়; সিঁথির সিঁদুরে ধর্ষণের হোরিখেলা চলছে হরদম। অনাহারে, অর্ধাহারে দুগ্ধশিশু ডুকরে কাঁদে উঠোন জুড়ে; বাক-স্বাধীনতা আজো ভূলুণ্ঠিত হয় ক্ষমতার করাল গ্রাসে। পথে-প্রান্তরে দুর্গন্ধ আছড়ে পড়ে বেওয়ারিশ লাশের, পিতার বুকে সন্তান হারানোর আর্তনাদ আজো দৃশ্যমান; সখিনা, জাহানারারা আজো স্বামী হারিয়ে চোখের জলে… [বিস্তারিত]

আকাশটা কেমন ছিল

হালিমা আক্তারএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

সেই দিন আকাশটা কেমন ছিল? পোড়া বারুদের গন্ধ ভেসেছিল আশপাশ? পৌষের প্রারম্ভে শিশিরে সিক্ত নয়, শহীদদের রক্তে ভেজা ছিল মেঠো পথের আল। প্রিয় হারা কান্না ভুলে গিয়ে বিজয়ের হাসি ফুটে ছিল চোখে, কত শিশু হারিয়েছিল পিতা কত নারী হারিয়েছিল সম্ভ্রম কত নারী হারিয়েছিল নাড়ি ছেঁড়া ধন। সকলে সব ভুলে গিয়ে কি সেদিন? গেয়েছিলে বিজয়ের গান… [বিস্তারিত]

কী হরিচান, স্মৃতি সৌধ যাইবা না? নাগো ভাই কেন? গত কয়েক বছর ধইরাই দেখতাছি আমরা যখন শহিদদের ফুল হাতে নিয়ে যাই স্মৃতি সৌধের দিকে তখন সবায় কেমন কইরা যেন চাইয়া থাকে, একবারতো একজন কইয়াই দিলো ঐ দেখ মালা..... পুজোতে যায়!! 🙏মানুষের মন মানুষিকতা এমন হলো কেন ?এমন হবারতো কথা ছিলো না। আসসালামুআলাইকুম হুজুর কেমন আছেন?… [বিস্তারিত]

দৃশ্যমান বাংলাদেশ নাম বাংলাদেশ লক্ষ লক্ষ মুক্তিকামী মুক্তিযোদ্ধ্বার বাংলাদেশ হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালীর বাংলাদেশ হাজার হাজার মা-বোনের সম্ভ্রম হারানো বাংলাদেশ। কত আত্ন চিৎকারে জেগে বাংলাদেশ ঘাত-প্রতিঘাত-এ জন্মেছে এইস্বদেশ সন্তানহারা জননীর উৎসর্গে জন্মদেশ জীবন বলিদানে উর্বর বাংলাদেশ। ক্ষত বিক্ষত রক্ত আজও ঝরে এইদেশে শত শত বিচারহীন ডুকরে উঠে এইখানে প্রসব বেদনার কতজ্বালা ঘুমিয়ে এইদেশে মৃতিকা কাদলেও… [বিস্তারিত]

বেসুরো অর্কেস্ট্রা

খাদিজাতুল কুবরাকবিতা১৫টি মন্তব্য

সত্যের পরতে পরতে জমা শেষ সত্যের অস্থায়ী বুদবুদ, বিষম খাওয়া দুঃখগুলোকে এবার জানাব সাধুবাদ, কি ভাবছ? অদ্ভুত! এ-ই হয়, তোমাদের ঐ এক দোষ, মিথ্যের ফানুস উৎসব ভালোবাস সত্যিতে নাখোশ। শীতের ভয়ে অশীতিপর কাঁপছে থরথর, তবুও শীত আসে অনায়াসে বৈচিত্র্য ধরে রাখতে ঋতুর। প্রাণ বাঁচানো গেলোনা ঘাটের মরা সম্পর্কের। আদিগন্ত শোকের নহর, খরস্রোতা কাটছে এপার ওপার… [বিস্তারিত]

অর্কিডের সারাবেলা

রোকসানা খন্দকার রুকুগল্প১৫টি মন্তব্য

কিছুদিন পরপরই আমার ঘুমের সমস্যা দেখা দেয়। ঘুম হয় না বলেই মন খারাপ আর ঝিম মেরে বসে থাকি। কোন কিছুতে মজা পাইনা। অকারন মেজাজ খারাপ হতে থাকে। ডা: মজুমদার আগে থেকেই আমার ট্রিটমেন্ট করেন। তিনি জানতে চাইলেন,- অর্কিড, প্রেমে পড়েছ নাকি? এ বয়সে তো মানুষ মরার মতো ঘুমায়! আর তোমার ঘুম হয়না! এটা কোন কথা?… [বিস্তারিত]

এভাবে সব

আলমগীর সরকার লিটনকবিতা১০টি মন্তব্য

ঐ নদীর কাঁন্না বুকের ভিতর নদ বুঝতে পাই চাঁদের মতো! রক্তাক্ত ঢেউ দেখেছো কখনো- নদের সাথে বসবাস কর রোজ তবুও রক্তাক্ত বুঝো না নদী? তোমার সসীচীন ভাবনাগুলো- প্রশংসা দাবিদার আকাশ সমূহ শস্যময় সোনালি ক্ষেত; নদী বুঝতেই পার খুব-স্রোতের ধার করাই কাজ- তাই চল গতিহীন- করে ক্ষত বিক্ষত, জাগাও বালুচর; নদ তো পারে না এভাবে সব।… [বিস্তারিত]

প্রত্যাশা

হালিমা আক্তারকবিতা১২টি মন্তব্য

বন্ধুর কন্টকময় পথ বিষন্নতায় ঢাকা চারিপাশ, উত্তরের হিমেল পরশ গাইছে শীতের আগমনী গান। তন্দ্রাচ্ছন্ন নয়ন উষ্ণতা খুঁজে ফিরে রাতের আকাশ মেঘে ঢাকা শুকতারা হীন পথিকের পথচলা কোথায় যেন ঝি ঝি ডাক শুনে, শিশিরে ভেজা পা-- থমকে দাঁড়ায় ক্ষণিকের তরে, এই বুঝি জোনাকির আলো দেয় ধরা। দীঘল রজনী পথের সাথে দেয় পাল্লা রানারের মতো লন্ঠন নেই… [বিস্তারিত]

শীত আসে শীতে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

এখন এখানে (তখন-ও) চাওয়ার কিছু ছিল না, দিকচক্রবালে-ও না, পাওয়া পাওয়া গুলো উত্তাল উত্তাপ পায়নি এখন-ও তখন-ও; তবুও হৃদয় থাকে, হৃদয় আছে বলেই, সকালে সকাল আসে, সন্ধ্যায়-ও সকাল আসে, আসে দেরি করেও; নিরন্তর এই আসা আসা, যাওয়া যাওয়া, আসা-যাওয়ার ছলে, ছল করে; তবুও আমরা আসি, যাই-ও, নূতন নূতন করে আসি, যাই, আসি-ও না, যাই-ও না।… [বিস্তারিত]

প্রমাণ

ফজলে রাব্বী সোয়েবকবিতা৮টি মন্তব্য

যদি মনে করো আমাকে প্রমাণ করতে হবে, তবে ভুল ভাবছো তুমি। নিজেকে প্রমাণ করার কোন ইচ্ছেই আমার কখনো হয়নি, হবে ও না। যদি মনে করো নিজেকে প্রমাণ করাটাই জীবন, ওটা হয়তো তোমার ধারনা হতে পারে, আমি কে বা কি, তা অন্যরা বলবে। আমাকে প্রমাণ করবে অন্যরা। হয়তো সমালোচনা হবে, প্রশংসা হবে, কিন্তু নিজেকে নিয়ে নিজে… [বিস্তারিত]

অবশেষে চাকরি পেল আসফিয়া

হালিমা আক্তারসমসাময়িক১৬টি মন্তব্য

আসফিয়া ইসলাম। নিয়োগ পরীক্ষার সবকটি স্তরে যোগ্যতার প্রমাণ রাখলেও চাকরি পাচ্ছিলেন না। উল্লেখ্য আসফিয়া বরিশাল জেলা পুলিশ লাইনে কনস্টেবল পদের জন্য চাকরি প্রার্থী ছিলেন। আসফিয়ার ভোটার আইডি ও জন্ম নিবন্ধন সনদ হিজলার বড়জালিয়া ইউনিয়নে। আসফিয়ার কোনো নিজস্ব ভূমি নেই। তাঁর পরিবার অন্যের জমিতে ভাড়া থাকেন। পুলিশ ভেরিফিকেশনে জানানো হয় হিজলায় আসফিয়ার স্থায়ী ভূমির কোনো প্রমাণ… [বিস্তারিত]

এই তো, শেষ তো

কামরুল ইসলামকবিতা৮টি মন্তব্য

ঝরা শিউলীর মতো পড়ে আছি হাজারো স্বপ্নের ভীড়ে পূঁজার অর্ঘে পাইনি ঠাঁই সন্ধ্যা আরতিতে নীড়ে । হাজার রাতের গল্প ফুরায় এক নিমিষের মানে নিঃসঙ্গতার চার দেয়াল মেতে উঠে বিরহী গানে । রাত জাগি তারা গুনে শিউলী কুড়াই কুয়াশা মাখি প্রতি দিনের কর্ম ব্যস্ততায় বুক ভরে স্মৃতি আঁকি । দিন ফুরায় রজনী পোহায় তবু যেন বাকী… [বিস্তারিত]

বিভীষিকা

আলমগীর সরকার লিটনকবিতা৭টি মন্তব্য

সময়ের স্রোতে দু’চোখে এখন বিভীষিকাময়! রাত নেই দুপুর নেই সব ক্ষেত্রেই মন জঙ্গল ভরা তবু ক্ষণে ক্ষণে পথ চলা হাজার বছর পর স্বপ্নে দেখা পৃথিবী আমার রূপ লাবণ্য যেনো ধূসর ময় আতঙ্কিত সোনালি ভোরের ফুলেল শোভা! অথচ সুবাসে যত সব কিচ্ছা কাহিনী দুধের সরে ঢেউ অবসান শুধু মাটির ঘ্রাণ ভরা মৃত্যুর বার্তা; কাঁদবে কি আর?… [বিস্তারিত]

হরর গল্পের দিনরাত্রি

খাদিজাতুল কুবরাকবিতা১৪টি মন্তব্য

ব্যস্ত দিনের ত্রস্ত ফর্দনামা হাতে দোর খোলে ভোর। দিনভর কাজের মাঝে অকাজের আবক্ষ ভাস্কর্য, নাক চোখ গড়তে গিয়ে জেরবার! নিষ্পাপ শিশিরের শিরশির অনুরনন ছোঁয় না আর! সন্ধ্যা নামার আগেই আঁধার নামায় মনো মেঘ! রাতটা আলস্যভরা কৈশোরের দিঘল চুলের মতো জটপাকানো, সন্তর্পণে মা'র হাতে চিরুনি চালায় নির্বোধ আবেগ! মধ্যরাতে কে যেন নিক্কণ ধ্বনি তুলে এগিয়ে আসে,… [বিস্তারিত]