ঝরা শিউলীর মতো পড়ে আছি
হাজারো স্বপ্নের ভীড়ে
পূঁজার অর্ঘে পাইনি ঠাঁই
সন্ধ্যা আরতিতে নীড়ে ।
হাজার রাতের গল্প ফুরায়
এক নিমিষের মানে
নিঃসঙ্গতার চার দেয়াল
মেতে উঠে বিরহী গানে ।
রাত জাগি তারা গুনে
শিউলী কুড়াই কুয়াশা মাখি
প্রতি দিনের কর্ম ব্যস্ততায়
বুক ভরে স্মৃতি আঁকি ।
দিন ফুরায় রজনী পোহায়
তবু যেন বাকী সব
মনের অগোচরে জাগে মন
প্রত্যাশার নিরব উৎসব ।
বৃথাই বহন করি জীবনের ভার
হয় তো, নয় তো
সময়ের কোলে ঘুমাবে সময়
এই তো, শেষ তো ।
রচনা ঃ ১১/১২/২০২১
ঢাকা
মোট পড়েছেনঃ ৮৫২জন
আজ পড়েছেনঃ ০জন
সময়ের কোলে ঘুমাবে সময়। চমৎকার।
শুভ কামনা রইলো।
ধন্যবাদ ও
শুভ কামনা
বেশ ভাবমুখর প্রকাশ কবি দা
ধন্যবাদ ভাই
সুন্দর প্রকাশ কবি ভাই।
ধন্যবাদ
সুন্দর ভাবনার প্রকাশ। অনেক দিন পর লেখা পাচ্ছি। কেমন আছেন? আশা করি সব কুশলে আছে। শুভ রাত্রি
ভাল আছি আপু,
ব্যস্ততার জন্য লিখতেও পারভহি না
প