নীড়

মোঃ মজিবর রহমান ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার, ০২:০৪:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
এই ধরণীর ধারায় জন্মেছিনু একদা দু’জনে কোন ক্ষণে তোমাতে-আমাতে এসেছিনু মিলন তিথি হয়েছে একই সনে। গেথেছিনু মালা পরেছিলে তুমি লেগেছিলো মোহ মন পুরিতে লক্ষ্য পুরণে গেয়েছিলে তুমি তোমারে চায় আমি হৃদয় খনিতে। যক্ষনি হইলো দেখা, সখা দুজনে দেখেছিনু অন্তর ভরে চক্ষু জুড়ায়ে হৃদয়খানিতে দিয়েছুনি ঠায় তোমারে তুমিও নয়ন, না ফেলে রয়েছিলে দাঁড়িয়ে। তোমার ছায়া তোমার [বিস্তারিত]

ভূতোর বাড়ি পুষির ছানা

বোরহানুল ইসলাম লিটন ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার, ০৭:৪৫:৫৪পূর্বাহ্ন ছড়া ৯ মন্তব্য
ভূতোর বাড়ি রোজ রাতে কেউ দৌড়ে বেড়ায় ঘুরে, ভয়ে সবাই জাগ্রত রয় যায় বলে ঘুম উড়ে। সন্ধ্যা হলেই জানলা যা দোর বন্ধ করে তারা, দেয় না ভুলেও ভোর না হলে কারোর ডাকে সাড়া। দিন গত হয় দিনের শেষে পায় না তবু গতি, কষ্টে ভূতোর লাজ হেরে যায় খিটমিটে হয় মতি। ভাবে মোরা রাজ চিরকাল ঘোর [বিস্তারিত]

প্রিয় নবীণা

কামরুল ইসলাম ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার, ১০:৫৯:৩৮অপরাহ্ন চিঠি ১২ মন্তব্য
প্রিয় নবীণা, চার দেয়ালের সীমানা পেরিয়ে যত বার ই আকাশ দেখতে চাই,  তত বার ই বিরূপ প্রভাবে সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে যায় আমার পৃথিবী । এতো নেতিবাচক তরঙে দোদুল্যমান আমার নিয়তি, তার হিসাব কষে শেষ করা যাবে না । তারপর ও আমি সম্ভাবনার আলো দেখি,  প্রতিনিয়ত স্বপ্ন দেখি,  সম্মুখে  ছুটে চলি,  অবিরাম,  ক্লান্তিহীন ।   [বিস্তারিত]
আমেরিকা কর্তৃক র‍্যাবের দিকে আঙুল তোলা, তার পরপর অভিজিৎ হত্যার পলাতক আসামীকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা আর ওদিকে রোহিঙ্গা ক্যাম্পে আরসার নিজস্ব মুদ্রা চালু কি একই সূত্রে গাঁথা নয়? একটা স্বাধীন ভূখণ্ডে প্রশাসনের নাকের ডগায় বসে কী করে রোহিঙ্গারা নিজস্ব মুদ্রা চালু করার সাহস পায়? রোহিঙ্গা ক্যাম্প কী তবে সরকারি নজরদারিতে নেই? বাংলাদেশের বুকে কী [বিস্তারিত]

নিঠুর নিয়তি

হালিমা আক্তার ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার, ১২:৪৬:২১পূর্বাহ্ন সমসাময়িক ১০ মন্তব্য
নিঠুর নিয়তি শহর থেকে গ্রামে ফেরা। ঈদ উৎসব ছাড়া। শীতের সময় অনেকে  গ্রামে যেতে পছন্দ করে। এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। পরিবারের সকলকে নিয়ে বেড়ানোর উত্তম সময়। তেমনি ভাবে সেদিনও গ্রামের বাড়িতে ফিরতে ছিল কয়েক শত লোক। তাদের কেউ ছিল পুরো পরিবার নিয়ে।  কেউ  বা নিজেই ফিরছিল প্রিয়জনের কাছে। প্রিয় মুখ গুলো দেখার অপেক্ষায় ছিল [বিস্তারিত]

হে মোর কবি! (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটন ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ১১:৫১:৪৬পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য
পূব আকাশে উঠে যখন রাঙা রবি খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিরে, আমি খুঁজি সিক্ত ঘাসে তোমার ছবি পূব আকাশে উঠে যখন রাঙা রবি। যে পথ দিয়ে তুমি গেছো হে মোর কবি আজও এ মন চায় সে’দিকে ফিরে ফিরে, পূব আকাশে উঠে যখন রাঙা রবি খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিরে। ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

জাবর কাটা

খাদিজাতুল কুবরা ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ০১:২১:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য
  আজও মনে পড়ে বাড়ির উঠোনে শুয়ে থাকা কুকুরটাকে, যে স্কুল যাওয়ার পথে আগ বাড়িয়ে দিত ।   দাদাজানের নামাজের তাশাহুদ পাঠের বৈঠকের সুযোগটা কাজে লাগিয়ে ; জড়িয়ে ধরে থাকতো যে বিড়ালটি, ওকে ও আর ভুলতে পারলাম কই?   সেবার বন্যায় ঝড়ে আহত পাখিটিকে বাঁচাতে ভাইয়ের প্রানান্ত চেষ্টা ব্যর্থ হওয়া,  ধড়ফড় করে মরে যাওয়া  পাখিটির [বিস্তারিত]

ফেরারী অতীত

সুপর্ণা ফাল্গুনী ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ১২:০০:০২পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
তোমার অপেক্ষায় বৃদ্ধ হয় সময়ের তিথি; তোমার অপেক্ষায় দেবতার ফুল সমাহিত হয় ডায়েরীর কফিনে। তোমার জন্য বঙ্কিম-সমরেশ-শীর্ষেন্দু-শরত বাবু পরে রয় এলোমেলো সন্ধ্যায়; তবুও তুমি আসো না বর্ষার কদম হয়ে, বিলের শাপলা-শালুকে নৈস্বর্গিক পসরা হয়ে। আসো নাকো শরতের শিউলি তলায় বাসন্তী সাজে, বকুলের সোনা বাঁধানো সিক্ত-কঙ্কন বিছানো ছায়াতলে। তুমি থাকো স্বীয় স্বার্থে আপনারে নিয়ে; সুখ-বিলাস মন্থনে [বিস্তারিত]

ভেজাল

আলমগীর সরকার লিটন ২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১১:১৩:০১পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য
ভাবনার বেড়া জালে ঠোঁট হাসে সত্যের! অথচ বুকে হাত- ভয়ে কাপে দুনিয়া; হুমকি ধুমকি দৃশ্যপট তবু ঠোঁট বেঁকে যায় সত্য বলার কষ্টে- বাকরুদ্ধ বোবা হয়ে যাই; সময়ের ওলিতে গণিতে সত্যের ভেজাল পাই! আর কতদিন এভাবে থাকবে দেহের বৃন্দবনে ভেজাল। ০৮ পৌষ ১৪২৮, ২৩ ডিসেম্বর ২১

পৌষ তেষ্টা

রোকসানা খন্দকার রুকু ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ০৮:২৩:৪৪অপরাহ্ন গল্প ১০ মন্তব্য
প্রজাপতির ডানায় স্বপ্ন তুলে দেয়া ডাগর ভোর। এমন ডাগর ভোরে আমি রান্না করতে গিয়ে হাত পুড়ে, বরফ পানিতে ডুবিয়ে কষ্ট দমনের চেষ্টা করছি। অথচ এমন ডাগর শীত শীত ভোরে ঘুম ভেঙ্গে গেলেও বিছানা ছাড়তে মন চায় না। আর যুগল হলে তো কোন কথাই নেই! তারা ভোরবেলায় নতুন করে প্রেমময় খুনসুটিতে মেতে ওঠে। প্রথম প্রথম আমরাও [বিস্তারিত]

প্রকৃত বন্ধু ল্যাম্পপোস্ট

হালিম নজরুল ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১২:১৪:৫০অপরাহ্ন ছোটগল্প ১৬ মন্তব্য
প্রিয়তির বন্ধুরা সবাই অবাক। ল্যাম্পপোস্ট আবার কারো বন্ধু হয় নাকি ! অথচ প্রিয়তি কিনা বলছে ঐ ল্যাম্পপোস্টটাই তার প্রকৃত বন্ধু। দুদিন ধরে ওইটাকে ঘিরেই সময় কাটিয়ে দিচ্ছে সে। ওটার সাথেই একা একা কথা বলছে সে, অভিযোগ জানাচ্ছে, কাঁদছে। আর কারো সাথে কোন কথাও বলছে না। সবাই ভাবছে কি করে সম্ভব এটা। যে প্রিয়তি সারাক্ষণ বন্ধুবান্ধব [বিস্তারিত]
*অতল ক্ষম* মৃত্যুর কথা ভাবলে বিধি বক্ষে নামে ব্যথার ঢল, নিদ কেঁদে হয় পরবাসী আহার খুঁজে পা যুগল। রোজ তবু হই আশার সাথী দেখেও অকূল দরিয়া, হয় বলে মন উজ্জীবিত ভেবে তোমার ক্ষম অতল। *রাগের শেষে* ঘোরে মশক করলে পোঁ পোঁ না ভেবে ’মোর মন্দ ভাল’, পারলে শুধু হাত পা গা নয় করো তোমার সব [বিস্তারিত]

শেখো এবং শেখাও

মোঃ মজিবর রহমান ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার, ০৭:০৬:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য
সময় দাও বর্ণ খেল ঘর কর সন্তানকে রক্ষা কর। মোবাইল আসক্ত নাই ভয় ভয় কর জয় বাচ্চা হোক তোমার আসক্ত। বাচ্চাকে দাও সঙ্গ খেলা কর ফুর্তি কর আনন্দ কর বাচ্চা হবে তোমার অনুরক্ত। শব্দের ছন্দে, বলার ছন্দে হাসির সুর, কথার সুরে হাতের তালে তুলি স্বপ্ন বুননে অগ্রগামী। ছন্দ নাচো, ছন্দ গাও ছন্দ শেখাও, ছন্দে নাচাও [বিস্তারিত]

পরিত্যক্ত যতিচিহ্ন

খাদিজাতুল কুবরা ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার, ১২:১৭:৩১পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
  মানুষের প্রতি, এত বিতৃষ্ণা কেন তার? অভিধান খুঁজে পায়না বলে, নাকি তারা মূলত নিজের নয়? অনেক দিন পর দেখা হলে সিনা মিলিয়ে ও কেন বুকের আগল খুলতে পারেনা সে? কেন স্পর্শগুলো বড় অসহ্য আর ভারি লাগে? কেউ তার নয় সে-ও কারো নয়, এভাবেই তো বেশ চলে যাচ্ছে.... কী  দরকার  ভালোবাসা বাসির? নিজের অতলান্তে এত [বিস্তারিত]
'চার্লস ডিকেন্স’-এর বিখ্যাত নভেল ‘অলিভার টুইস্ট’ সে সময়ের ব্রিটেনের সামাজিক অবস্থার প্রতিচ্ছবি এবং  ‘দারিদ্র্যের দুরাবস্থা’ নার্গিস রশিদ বাড়ি না   থাকাতে  রাস্তায় রাত্রি যাপন চার্লস ডিকেন্স  নামটি আমাদের কমবেশি সবারই জানা। তার সেই বিখ্যাত নভেল ‘অলিভার টুইস্ট’ ছবিটি দেখেনি এরকম মানুষ খুব কমই আছে। তার বুদ্ধিমত্তা দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন সেই সময়ের মানুষের জীবনচিত্র, দারিদ্র, [বিস্তারিত]

আর্কাইভ