আমাকে হত্যা করতে এসেছে একদল স্বাধীনতার পায়রা। আমি পায়রা ভালোবাসি, একথা ওদের বুঝাতে পারলাম না। আমার সমস্ত দলিল দস্তাবেজ খুলে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টেপাল্টে ওদের দেখালাম। নাহ্! কিছুতেই ওরা বিশ্বাস করলো না। সবিশেষ আমি খাটের তলায় লুকানো পুরনো ট্রাঙ্ক খুলে বের করলাম এক ডজন স্বাধীনতাকামী কবিতা, রক্ত লেগে আছে এখনো কবিতায়। ওরা কবিতা দেখলো,রক্তের [বিস্তারিত]












